News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বহি:রাজ্যে চাকরির পরীক্ষা দিতে গিয়ে যান দুর্ঘটনায় মৃত পরীক্ষার্থীর পরিবারকে সরকারি চাকরি প্রদান করার দাবি জানালো সিপিআইএম
Image

বহি:রাজ্যে চাকরির পরীক্ষা দিতে গিয়ে যান দুর্ঘটনায় মৃত পরীক্ষার্থীর পরিবারকে সরকারি চাকরি প্রদান করার দাবি জানালো সিপিআইএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে: ত্রিপুরা ষ্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক ১৫৬ টি পদে পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। এই দুর্ঘটনায় আহত হয়েছেন মোট ৪৪। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিপিআইএম রাজ্য কমিটি।

সিপিআইএমের তরফে এক বিবৃতিতে বলা হয়,
ত্রিপুরা ষ্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক ১৫৬ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেয়। তাতে ১৯,৬০০ জন আবেদন করে। বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে সকলের পরীক্ষার সেন্টার হবে আগরতলায়। কিন্তু আবেদনকারীরা পরীক্ষার এডমিট কার্ড সংগ্রহ করে জানতে পারেন বেশীর ভাগ পরীক্ষার্থীর পরীক্ষার সেন্টার পড়েছে আসামের গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর। স্বাভাবিক ভাবেই পরীক্ষার্থীরা এর প্রতিবাদ জানায়। তার পরও পরীক্ষার সেন্টার পরিবর্তন করা হয়নি।

এই পরিস্থিতিতে পরীক্ষার্থীরা বহিঃরাজ্যে যেতে বাধ্য হয়। গতকাল ১লা মে একটি বেসরকারী বাসে কয়েকজন পরীক্ষার্থী আসামে যাওয়ার পথে আসামের ডিমা হাঁসাও জেলার হারানগাঁও এলাকায় বাসটি দুর্ঘটনায় পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় দিবরাজ দেববর্মা নামে একজন পরীক্ষার্থী প্রাণ হারান। আরও ৬ জন পরীক্ষার্থী গুরুতর আহত অবস্থায় শিলচরে চিকিৎসাধীন।

সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী দিবরাজ দেববর্মার প্রয়াণে গভীর শোক জ্ঞাপন করছে। আহত পরীক্ষার্থী ও যাত্রীদের দ্রুত আরোগ্য কামনা করছে। নিহতের পরিবারে সরকারী চাকুরীর দাবী জানায় ও আহতদের সম্পূর্ণ সরকারী খরচে উন্নত চিকিৎসার দাবী জন্য হয়েছে ওই বিবৃতিতে ।

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top