News Flash

Image

করিমগঞ্জে জল সম্পদ বিভাগের কন্ট্রোল রুম

করিমগঞ্জ (অসম), ২ মে (হি.স.) : আসন্ন বন্যার মরশুমে করিমগঞ্জে জরুরিকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানের জন্য একটি “ফ্লাড সেল” ও কন্ট্রোলরুম চালু করা হয়েছে। জলসম্পদ বিভাগের উত্তর করিমগঞ্জ সাবডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকারের কার্যালয়ে এই কন্ট্রোল রুম কার্যকর করা হয়েছে।

কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ৯১০১৭৩০৪১৫। এছাড়া ওই কন্ট্রোলরুমের অফিসার ইনচার্জের ফোন নম্বর ৮৭৬১৯৫৫৫২৭ এবং সহকারী ইনচার্জের টেলিফোন নম্বর ৮৭২১৯১২৫০৪।

প্রতিকূল বন্যা পরিস্থিতিতে জনগণ, ব্যক্তি ও দায়িত্বশীল নাগরিকদের ওই সেল সুষ্ঠুভাবে কার্যকর রাখতে সহায়তার হাত বাড়িয়ে দিতে জল সম্পদ বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার অনুরোধ জানিয়েছেন।

পাশাপাশি জরুরিকালীন পরিস্থিতিতে জল সম্পদ বিভাগের পরিকাঠামোগুলোর সুরক্ষা সংক্রান্ত তথ্য ওই কন্ট্রোলরুমে জানাতে কার্যনির্বাহী বাস্তুকার সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ২৪ ঘণ্টা কার্যকর সংবলিত ওই কন্ট্রোল রুম ১ মে চালু হয়েছে এবং ৩১ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

Releated Posts

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top