News Flash

  • Home
  • দিনের খবর
  • চাকরির নামে তোলাবাজি করত সাইফাই পরিবার: যোগী আদিত্যনাথ
Image

চাকরির নামে তোলাবাজি করত সাইফাই পরিবার: যোগী আদিত্যনাথ

আলিগড়, ২৫ নভেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আলিগড়ে এক সম্মেলনে বিরোধীদের ওপর কড়া আক্রমণ করেছেন। শুক্রবার আলিগড়ের রাজ্য শিল্প ও কৃষি প্রদর্শনী ময়দানে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকারগুলিতে দুর্নীতি শীর্ষে ছিল, আর আজ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যোগী আদিত্যনাথ বলেন, আগে চাকরির নামে রাজ্যজুড়ে টাকা সংগ্রহ করত সাইফাই পরিবার। আজ দুর্নীতিমুক্ত ব্যবস্থার মাধ্যমে কোনত্ত বৈষম্য ছাড়াই মেধার ভিত্তিতে তরুণদের চাকরি দেওয়ার কাজ চলছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, গরিবদের জন্য ৪৫ লাখ বাড়ি দেওয়া হয়েছে। ছাদ দিয়ে মাথা ঢেকে রাখার কাজ করা হচ্ছে প্রতিটি গরিবদের জন্য। চাকরির নামে আজ আর তরুণদের হয়রানি করা হচ্ছে না। দুই কোটি যুবকের হাতে স্মার্টফোন বিতরণ করা হচ্ছে, দুই কোটি ৭০ লাখ গরিব মানুষ শৌচাগার পেয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক বিদ্যুৎ ও পরিচ্ছন্নতা নিয়ে কাজ করা হচ্ছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top