News Flash

  • Home
  • দিনের খবর
  • যোগাযোগ ও পরিকাঠামো প্রকল্পগুলি গোয়ার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করছে : প্রধানমন্ত্রী
Image

যোগাযোগ ও পরিকাঠামো প্রকল্পগুলি গোয়ার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): যোগাযোগ ও বিভিন্ন পরিকাঠামো প্রকল্প গোয়ার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করছে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গোয়া রোজগার মেলায় অংশ নিয়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেছেন, ধান, নারকেল এবং অন্যান্য ফসলের চাষীদের গোয়ায় স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত করা হচ্ছে এবং এই পদক্ষেপ গোয়ার কৃষকদের ক্ষমতায়ন করছে। রাজ্যে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ছে।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি মোপা বিমানবন্দর শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। এই বিমানবন্দর নির্মাণ গোয়ায় কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করেছে। একইভাবে, গোয়াতে যোগাযোগ এবং পরিকাঠামো প্রকল্পগুলি গোয়ার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করছে।

প্রধানমন্ত্রীর কথায়, বিগত আট বছরে কেন্দ্রীয় সরকার গোয়ার উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top