News Flash

Image

বাথরুমে সন্তান প্রসব, উত্তেজনা নিলামবাজার হাসপাতালে

নিলামবাজার (অসম), ২৩ নভেম্বর (হি.স.) : ফের বিতর্কে করিমগঞ্জের নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র (হাসপাতাল)। বাথরুমে সন্তান প্রসব করলেন প্রসূতি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা হাসপাতালে। স্বাস্থ্যকর্মীর চূড়ান্ত গাফিলতির ফলে বাথরুমে সন্তান প্রসব প্রসূতির, অভিযোগ।

ঘটনার বিবরণ জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে করিমগঞ্জের ধলছড়া এলাকার এক সন্তানসম্ভবা মহিলাকে ভর্তি করার জন্য রোগিণীর অভিভাবকরা নিয়ে আসেন নিলামবাজার হাসপাতালে। কিন্তু সেখানে এসে কোনও স্বাস্থ্য পরিষেবা লাভ করেননি তারা। নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি না করে দায়িত্বপ্রাপ্ত নার্স এবং চিকিৎসকরা করিমগঞ্জ সিভিল হাসপাতালে রোগিণীকে নিয়ে যেতে বলেন। এর মধ্যে প্রসব-বেদনা উঠলে বাথরুমে গিয়ে এক সন্তানের জন্ম দেন মহিলা।

রোগিণীর পরিবার অভিযোগ করেন, হাসপাতালে ভর্তি না করার জন্য নানান অজুহাত দেখান দায়িত্বপ্রাপ্ত নার্সরা। একসময় সেই রোগিণী প্রাকৃতিক কর্ম করতে বাথরুমে গেলে সেখানেই জন্ম দেন তাঁর সন্তানের। এর পর দৌড়ে এসে তাঁরা সেই খবর নার্সদের দেন। কিন্তু তাঁরা কোনও সহযোগিতা করেননি। উল্টে অভদ্র ব্যবহার করতে থাকেন রোগিণী ও তাঁর পরিবারের সঙ্গে।

একই অভিযোগ করেছেন রোগিণীর সঙ্গে নিয়োজিত আশাকর্মী। ঘটনাটি চাউর হলে উত্তেজনা ছড়ায় হাসপাতালে। খবর পেয়ে ছুটে আসেন রোগিণীর আত্নীয়স্বজনরা। একসময় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জবাবদিহি করা হয় হাসপাতাল ইনচার্জকে।

প্রসঙ্গত নিলামবাজার হাসপাতালে এই ঘটনা নতুন কিছু নয়। প্রায় সময় স্বাস্থ্য পরিষেবা না পেয়ে অভিযোগ তুলেন ভুক্তভোগীরা। কিন্তু এর পরও কোনও ব্যবস্থা নেওয়া হয় না। পরিষেবা না পেয়ে অনেক প্রসূতি সহ সন্তানের মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে এই হাসপাতালে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top