News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিশ্বের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আসিয়ান : রাজনাথ সিং
Image

বিশ্বের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আসিয়ান : রাজনাথ সিং

সিম রিপ, ২৩ নভেম্বর (হি.স.): বিশ্বের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আসিয়ান। কম্বোডিয়ার সিম রিপে আয়োজিত আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে বললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বুধবার আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে রাজনাথ সিং বলেছেন, আমরা এমন একটি সময়ে মিলিত হয়েছি, যখন বিঘ্নিত রাজনীতির দ্বারা ক্রমবর্ধমান দ্বন্দ্বকে প্রসারিত করতে দেখছে বিশ্ব। শান্তিপূর্ণ ইন্দো-প্যাসিফিক, যার কেন্দ্রে আসিয়ান রয়েছে, বিশ্বের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, ভারত সমস্ত দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল, আলোচনার মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক নিয়ম ও আইন মেনে চলার উপর ভিত্তি করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি মুক্ত, উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার আহ্বান জানিয়েছে ভারত।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top