News Flash

  • Home
  • দিনের খবর
  • তিলোত্তমার তাপমাত্রা ফের নিম্নমুখী; তবুও স্বাভাবিকের ঊর্ধ্বে, কমেছে শীতের আমেজ
Image

তিলোত্তমার তাপমাত্রা ফের নিম্নমুখী; তবুও স্বাভাবিকের ঊর্ধ্বে, কমেছে শীতের আমেজ

কলকাতা, ২২ নভেম্বর (হি.স.): শীতের মু‌খে কলকাতার তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, প্রকৃতির উলোটপুরান বলাই যেতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ নিম্নমুখী হলেও স্বাভাবিকের ঊর্ধ্বে ছিল। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি বেশি। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। তার জেরেই তাপমাত্রার পারদ ওঠানামা করছে। যদিও, আগের দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির ঘরে, মঙ্গলবার তা কমে ১৮ ডিগ্রির ঘরে পৌঁছেছে।

নিম্নচাপের প্রভাব বেশি সময় থাকবে না বলেই মত আবহবিদদের। তাঁরা জানিয়েছেন, আগামী কয়েক দিনে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ফের তাপমাত্রা কমবে। চলতি সপ্তাহেই ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ কেটে গেলে শীত পড়বে জাঁকিয়ে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও লাগোয়া জেলার আকাশ ছিল একেবারে পরিষ্কার। সর্বোচ্চ তাপমাত্রা এদিন ২৯.৭ সেলসিয়াসের মধ্যেই থাকবে। কলকাতায় তুলনামূলকভাবে শীত কমলেও, দক্ষিণবঙ্গের কিছু জেলায় রয়েছে শীতের আমেজ, তবে রাত ও ভোরের দিকে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top