News Flash

  • Home
  • দিনের খবর
  • নাবালিকার বিয়ে বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ
Image

নাবালিকার বিয়ে বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ

ক্যানিং, ২২ নভেম্বর (হি. স.) : এক নাবালক ও নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছিল দক্ষিন ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায়। সেই খবর পেয়ে সোমবার রাতে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে যায় বিয়ে বন্ধ করতে। অভিযোগ সেখানে পুলিশকে দেখেই ওই বিয়ে বাড়ির লোকজন কার্যত পুলিশের দিকে তেড়ে আসে।

পুলিশকর্মীরা পরিবারের লোকজনকে বোঝানোর চেষ্টা করেন নাবালিকা বিয়ের কুফল সম্পর্কে। কিন্তু সে কথা না শুনে উল্টে ওই বিয়ে বাড়ির লোকজন পুলিশের উপর চড়াও হয়। অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি তাঁদের লক্ষ্য করে ইট, লাঠি, শাবল, কড়াত দিয়ে হামলা চালানো হয়। ভেঙে দেওয়া হয় পুলিশ গাড়ির কাঁচ। ঘটনায় ক্যানিং থানার এক সাব ইন্সপেক্টর সহ মোট পাঁচ পুলিশকর্মী জখম হয়েছেন। আহতদেরকে রাতেই উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এই ঘটনায় মাথা ফেটেছে ওই সাব ইন্সপেক্টরের। ঘটনার খবর পেয়েই ক্যানিং থানার আই সি সৌগত ঘোষের নেতৃত্বে ক্যানিং থানার আরও পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। ততক্ষণে অভিযুক্তরা অনেকেই সেখান থেকে পালিয়ে গেছেন। তবে পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় কুমার নামে এক ব্যক্তিতে সোমবার রাতেই গ্রেফতার করেছে। ধৃতকে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হবে।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top