News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডিসি প্রশাসনের ভূমিকায় ক্ষোভ বাড়ছে জনজাতি মহল্লায়
Image

এডিসি প্রশাসনের ভূমিকায় ক্ষোভ বাড়ছে জনজাতি মহল্লায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷  ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ প্রশাসন কী বিলুপ্তের পথে নাকি অকেজো৷ এই প্রশ্ণ প্রত্যন্ত এলাকাবাসীদের মধ্যে৷  তারা জানতে চাইছে আদৌ প্রশাসন কী তাদের স্বার্থে কাজ করছে এই নিয়ে সন্দিহান গীরিবাসীরা৷ প্রত্যন্ত এলাকার গিরিবাসীদের জঙ্গলের বাঁশ ও লাকড়ি কেটে জীবিকা নির্বাহ করতে হচ্ছে অতি কষ্টের মধ্য দিয়ে নিত্যদিন৷ তারা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত৷ এডিসি এলাকার নেতা থেকে শুরু করে প্রশাসনের কাছে বারবার জানিয়েও একটি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর মেলে না কপালে৷  যা অত্যন্ত পরিতাপের বিষয়৷ রঙ্গিয়াটিলা গুচ্ছগ্রামের পাশে বৈরাগীঢেপা এডিসি ভিলেজের বাসিন্দা চিত্তরঞ্জন দেববর্মা৷ পেশায় তিনি একজন শ্রমিক৷ চিত্তরঞ্জন দেববর্মা নিত্যদিন জঙ্গলে বাঁশ ও লাকড়ি কেটে সংসারের ভরণপোষণ নির্বাহ করতে হচ্ছে৷ এরপরেও চিত্তরঞ্জন দেববর্মা স্থানীয় নেতা এবং এডিসি প্রশাসনের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য বারবার আবেদন জানিয়েছিলেন৷ কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় চিত্তরঞ্জন দেববর্মার কপালে বর্তমানেও জুটল  না প্রধানমন্ত্রী  আবাস যোজনা ঘর৷ যার ফলে গোটা পরিবারটির মধ্যে এডিসি প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়৷  এদিকে তিপ্রা মথা আঞ্চলিক দল এডিসির ক্ষমতায় রয়েছে৷ প্রশ্ণ থেকে যায় তিপ্রা মাথা আঞ্চলিক দলের নেতা-নেত্রীরা প্রত্যন্ত এলাকার জনজাতিদের জন্য কতটা উন্নয়নের কাজ করছে৷

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top