News Flash

  • Home
  • দিনের খবর
  • বাগডোগরায় হাতির হামলায় মৃত্যু দুই মহিলার, গুরুতর জখম আরও এক
Image

বাগডোগরায় হাতির হামলায় মৃত্যু দুই মহিলার, গুরুতর জখম আরও এক

বাগডোগরা, ২১ নভেম্বর (হি. স.) : শিলিগুড়ি মহকুমার বাগডোগরা বনাঞ্চলের সেন্ট্রাল ফরেস্ট বস্তি সংলগ্ন জঙ্গলে ঘাস কাটতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল দুই মহিলার। গুরুতর জখম আরও এক মহিলা। সোমবার ঘটনাটি ঘটেছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সাবিত্রী সুব্বা (৪৫) এবং দেবী তামাং (৩৮)। জখম গীতা সুব্বা (৫১) বর্তমানে বাগডোগরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, গবাদি পশুর জন্য ঘাস কাটকে সেন্ট্রাল ফরেস্ট বস্তি সংলগ্ন জঙ্গলে যান সাতজন মহিলা। সেই সময় হাতির হামলার মুখে পড়ে যান তিন মহিলা। বাকিরা কোনওরকমে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে দুই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকি একজনের সেখানে চিকিৎসা চলছে।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top