News Flash

  • Home
  • দেশ
  • তৃণমূলের আদিবাসী সমাজও সরব মন্ত্রী অখিলের কথায়
Image

তৃণমূলের আদিবাসী সমাজও সরব মন্ত্রী অখিলের কথায়

কলকাতা, ২১ নভেম্বর (হি. স.) : সোমবার কারা দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে নামে আদিবাসী সংগঠনের লোকজন। আর সেই দলে ছিলেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান কালীপদ মাজি। তাঁর সঙ্গে ছিলেন আদিবাসী সমাজের প্রতিনিধিরা। ছিলেন বিজেপি ও বাম শিবিরের অনেক সদস্যও।

সোমবার ‘জয় ভূমিজ জয় মুন্ডা’ নামে একটি আদিবাসী সংগঠনের প্রতিনিধিরাই মূলত মিছিলে যোগ দিয়েছিলেন। স্থানীয় বেনেগলেসা থেকে রাতুলিয়া বাজার পর্যন্ত ওই মিছিল হয়, মিছিল থেকে অখিল গিরিকে গ্রেফতারির দাবি ওঠে।

কালীপদ মাজি বলেন, ‘যিনি ভুল করেছেন, সেটা তাঁরই সবার আগে বোঝা উচিত। মুখ্যমন্ত্রী কেন তাঁর জন্য ক্ষমা চাইবেন?’ তাঁর মতে, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদে রয়েছেন আর সেই রাষ্ট্রপতি আদিবাসী। তাই এ ক্ষেত্রে সরব হয়েছেন তিনি। তিনি বলেন, ‘রাজনীতি রাজনীতির জায়গায় আছে। আজ রাজনীতি করছি, কাল নাও করতে পারি। কিন্তু আদিবাসীদের তো আমি প্রাধান্য দেবই।’ এই মিছিলে যে বাম ও বিজেপির সদস্যরা ছিলেন, সেকথাও স্বীকার করেছেন কালীপজ মাজি। দল যদি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাতে কোনও আপত্তি নেই বলেই জানিয়েছেন তিনি।
এই বিষয়ে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূলেও কিছু ভাল মানুষ রয়েছেন। তাঁরা এই ঘটনা মেনে নিতে পারছেন না। কালীপদ মাজির শুভবুদ্ধির উদয় হয়েছে বলেই উনি রাষ্ট্রপতির অপমানের বিরুদ্ধে পথে নেমেছেন।’ কালীপদ মাজি সমাজের চাপে পড়েই মিছিলে হেঁটেছেন। বলে মন্তব্য করেছেন তিনি।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top