News Flash

  • Home
  • দিনের খবর
  • স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে রাজ্যের ৩ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প
Image

স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে রাজ্যের ৩ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প

কলকাতা, ২১ নভেম্বর (হি. স.) : প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা এবং ছোঁয়াচে নয়, এমন রোগ নিয়ন্ত্রণের উন্নততর পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার ৩ হাজার ৮০০ কোটি টাকার একটি বড় প্রকল্প হাতে নিচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে এ খবর জানিয়ে বলেন, প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার মান আরও উন্নত করার জন্য সাব সেন্টার স্তরে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে। ২০২৩ সালে মধ্যে ১০ হাজার ১৭৩ টি এবং ২০২৫-২৬ সালের মধ্যে ১৬ হাজার ৬১৬ টি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে। এই কেন্দ্রগুলিতে বিনা মূল্যে ওপিডি সার্ভিস, ওষুধ, ডায়াগনিস্টিক টেস্ট ইত্যাদি হচ্ছে এখন।

মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, স্বাস্থ্যসাথী প্রকল্প চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪৩ লক্ষ মানুষকে ৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২ কোটি ৪০ লক্ষ পরিবারের ৮ কোটি ৪৩ লক্ষ মানুষ নথিভুক্ত হয়েছেন। সরকারি, বেসরকারি মিলিয়ে প্রায় আড়াই হাজার হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসার সুযোগ মিলছে। মুখ্যমন্ত্রী জানান, ২০২৫-২৬ সালের মধ্যে ব্লক স্তরে ৩৪২ টি ব্লক পাবলিক হেল্থ ইউনিট চালু করা হবে। তার মধ্যে ৮৬ টি ২০২৩ সালের মার্চ মাসের মধ্যেই চালু হয়ে যাবে। ভবিষ্যতে মহামারি পরিস্থিতি মোকাবিলার জন্য আগামী পাঁচ বছরের মধ্যে ২২ টি জেলায় ছয়টি ১০০ শয্যার এবং১৬ টি ৫০ বেডের ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি করা হবে। এর মধ্যে ছ’টির কাজ ডিসেম্বর মাসের মধ্যে শুরু করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের মধ্যে জেলাগুলিতে মোট ২৩ টি ইন্টিগ্রেটেড পাবলিক হেল্থ ল্যাবরেটরি তৈরি করা হবে। সাতটির কাজ শুরু হয়ে গিয়েছে।

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top