News Flash

  • Home
  • খেলা
  • হিজাব বিতর্কে তরুণী মৃত্যুর প্রতিবাদে জাতীয় সঙ্গীত গাইলেন না ইরানের ফুটবলাররা
Image

হিজাব বিতর্কে তরুণী মৃত্যুর প্রতিবাদে জাতীয় সঙ্গীত গাইলেন না ইরানের ফুটবলাররা

দোহা, ২১ নভেম্বর (হি.স.) : সোমবার ইংল্যান্ড বনাম ইরান ম্যাচ শুরুর আগেই বিতর্ক। হিজাব বিতর্কে তরুণী মৃত্যুর প্রতিবাদে জাতীয় সঙ্গীত গাইলেন না ইরানের ফুটবলাররা।

ইরানে এখন রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। দেশজুড়ে চলছে সরকারবিরোধী আন্দোলন। ম্যাচের আগেই ইরানের অধিনায়ক আলিরেজ়া জাহানবখশ জানিয়েছিলেন, জাতীয় সঙ্গীত গাওয়া হবে কি না, তা নিয়ে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ পর্যন্ত দেখা গেল, জাতীয় সঙ্গীত গাইলেন না আলিরেজারা। সোমবার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম ইরান ম্যাচ শুরু হতে তখন মাত্র কয়েক মিনিট বাকি। মাঠের মাঝখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দুই দলের ফুটবলাররা। স্টেডিয়ামের মিউজিক সিস্টেমে ইরানের জাতীয় সঙ্গীত বাজতে শুরু করল। কিন্তু ঠোঁট নড়ছে না ইরানের ফুটবলারদের। বরং বেশ বিরক্তির সঙ্গেই ফুটবলাররা এক একজন এক একদিকে তাকিয়ে রয়েছেন। দেশের সরকার বিরোধী আন্দোলনে প্রতিবাদীদের পাশে থাকলেন ইরানের ফুটবলাররা।

প্রসঙ্গত, ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে ২২ বছরের তরুণী মাশা আমিনির মৃত্যুর পর থেকে গত ২ মাস ধরে তোলপাড় হচ্ছে ইরান। অভিযোগ, হিজাব না পরায় গ্রেফতার করা হয়েছিল মাশাকে। গ্রেফতারির ৩ দিন পরেই তাঁর রহস্যজনক মৃত্যু হয়। দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ আন্দোলন। প্রতিবাদীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ইরানের ফুটবলাররা। এমনকী, ম্যাচ জিতলেও তাঁরা উৎসব করবেন না বলে জানিয়েছেন ইরানের ফুটবলাররা।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top