News Flash

  • Home
  • খেলা
  • কোচবিহার ট্রফি : ইনিংস সহ ৬৯ রানে মিজোরামকে হারালো ত্রিপুরা দল
Image

কোচবিহার ট্রফি : ইনিংস সহ ৬৯ রানে মিজোরামকে হারালো ত্রিপুরা দল

মিজোরাম-‌১৪৪ &‌ ৭৫

ত্রিপুরা-‌২৮৮

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর।। চার দিনের ম্যাচ শেষ আড়াই দিনে। প্রত্যাশিতভাবেই জয় পেলো ত্রিপুরা। মিজোরামকে পরাজিত করলো ইনিংস এবং ৬৯ রানে। অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। সুরাটের গকুলভাই সোমা বাই প্যাটেসল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মিজোরামের ১৪৪ রানের জবাবে ত্রিপুরা প্রথম ইনিংসে ২৮৮ রান করেছিলো। ১৪৪ রানে পিছিয়ে থেকে মিজোরাম দ্বিতীয় ইনিংসে মাত্র ৭৫ রান করতে সক্ষম হয়। ইনিংসে জয়ের সুবাদে বোনাস সহ মোট ৭ পয়েন্ট পেলো ত্রিপুরা। আসরে ৩ ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ১০। ২৬ নভেম্বর থেকে ত্রিপুরার চতুর্থ প্রতিপক্ষ গুজরাট। ত্রিপুরার পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে হবে ম্যাচটি। দ্বিতীয় দিনের ৩ উইকেটে ২০ রান নিয়ে খেলতে নেমে সোমবার আরও ৩০ ওভার ব্যাট করার ফঁাকে শেষ ৭ টি উইকেট হারায় মিজোরাম। ত্রিপুরার বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে মাথা তুলে দঁাড়াতে পারেননি মিজোরামের ব্যাটসম্যানরা। সাময়িক কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেমন ভানরালিংগা এবং ভানমালা। এছাড়া ২২ গজে মিজোরামের কোনও ব্যাটসম্যান মাথা তুলে দঁাড়াতে পারেননি। মিজোরাম ৫১.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭৫ রান করতে সক্ষম হয়। ভানরালিংগা ৬৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৫ এবং ভানমালা ১৩১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। এছাড়া লালদুসাকা ১৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। ত্রিপুরার পক্ষে দেবরাজ দে (‌৩/‌২৭), অর্কজিৎ দাস (‌২/‌৮), দুর্লব রায় (‌২/‌১০) এবং দলনায়ক আনন্দ ভৌমিক (‌২/‌১১)‌‌‌‌ সফল বোলার।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top