News Flash

Image

বিলোনীয়ায় কংগ্রেসের পদযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২১ নভেম্বর৷৷ ভারত জড়ো পদযাত্রা এই কর্মসুচি অব্যাহত রইল বিলোনিয়া মহকুমায়৷ সোমবার সকালে ভারত জড়ো এই স্লোগানকে সামনে রেখে পদযাত্রা কর্মসুচি নিয়ে মাঠে নামলো কংগ্রেস৷ শনিবার ও রবিবার এই দুই দিনের কর্মসূচি হাতে নিয়ে মাঠে নামলেও শান্তিপূর্ণ পদযাত্রার উপর বিজেপির বাইক বাহিনীর হামলা সংগঠিত করে পুলিশের ব্যর্থতার কারণে বলে অভিযোগ কংগ্রেসের প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরীর৷ একদিকে বিজেপি দল ভারত জড়ো পদযাত্রার আন্দোলন যেমন বাধা দিচ্ছে তেমনি পুলিশের দ্বারা ও বাধাপ্রাপ্ত হচ্ছে এই আন্দোলন এমনই অভিযোগ প্রাক্তন বিধায়কের বলেন আমরা রোড ম্যাপ দেওয়ার পরেও আমাদেরকে কলেজ স্কোয়ার, আমজাদ নগরে আমাদেরকে পদযাত্রা করতে দেয়নি৷ বিলোনিয়া কংগ্রেস ভবন থেকে এই পদযাত্রা শুরু হয়৷ বিভিন্ন পথ পরিক্রমা করে এই পদযাত্রা সমাপ্ত হবে মতাই কংগ্রেস ভবনের সামনে৷ এই দিনের পদযাত্রায় কংগ্রেসের কর্মী সমর্থকদের পাশাপাশি পদযাত্রায় ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী, প্রদেশ সহ-সভাপতি ভোলানাথ ধর, ব্লক কংগ্রেস সভাপতি তমাল ধর, কংগ্রেস নেতা মানিক দাস সহ অন্যান্য নেতৃত্বরা৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top