News Flash

  • Home
  • দেশ
  • দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় মৃত কর্মী, আহত ৩
Image

দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় মৃত কর্মী, আহত ৩

দুর্গাপুর, ২০ নভেম্বর (হি.স.) : রবিবার সাতসকালে দুর্গাপুর ইস্পাত কারখানায় বড়সড় দুর্ঘটনা৷ প্রাণ গেল এক কর্মীর ৷ আহত হয়েছেন তিনজন । আহত ঠিকা কর্মীরা হলেন প্রশান্ত ঘোষ, প্রশান্ত বন্দ্যোপাধ্যায় ও গোপী মান্না ৷ রবিবার সকালে ব্লাস্ট ফার্নেস বিভাগে ঠিকা কর্মীরা যখন কাজ করছিলেন, তখন গলিত লোহা তাঁদের গায়ে ছলকে পড়ে। প্রত্যেকেই গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হন ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় এক কর্মীর । তবে মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি ৷ এই ঘটনায় ফের দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা ৷

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top