News Flash

  • Home
  • খেলা
  • আজ থেকে শুরু ফুটবল বিশ্ব কাপ, ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব
Image

আজ থেকে শুরু ফুটবল বিশ্ব কাপ, ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব

দোহা, ২০ নভেম্বর (হি.স.) : অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে। রবিবার কাতারের রাজধানী দোহার আল বায়াত স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধে সাতটায় শুরু হবে এবারের বিশ্ব কাপ ফুটবল। উদ্বোধনী ম্যাচে খেলবে আয়োজক দেশ কাতার এবং লাতিন আমেরিকার ইকোয়েডর। ফুটবল কৌলীন্যের বিচারে এই দুই দেশের তেমন সুনাম নেই। কিন্তু বিশ্ব কাপের উদ্বোধন বলে কথা। সে জন্য স্টেডিয়ামের ষাট হাজার টিকিটই বিক্রি হয়ে গেছে।

উদ্বোধনী ম্যাচের আগে থাকছে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। তাতে সারা বিশ্বের সুন্দরী গায়িকারা, নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করবেন। এই তালিকায় আছেন ভারতের নোরা ফাতেহি। তবে শুরুতে শোনা গিয়েছিল কলম্বিয়ার পপ সিঙ্গার সাকিরা উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশ করবেন। কিন্তু শেষ পর্যন্ত জানা যাচ্ছে তিনি আসছেন না।
সাধারণত জুন-জুলাই মাসে বিশ্ব কাপের আসর বসে। কিন্তু জুন-জুলাইয়ে কাতারের আবহাওয়ায় বাড়ি থেকে বেরনোই মুশকিল। তাই শীত কালে বসছে এবারের আসর। এই প্রথম শীতকালে বিশ্ব কাপের আসর বসায় তারকাদের সুবিধে এবং অসুবিধে দুই-ই হতে পারে। বিশ্বের বেশির ভাগ তারকাই খেলেন ইউরোপে। তাদের দেশের লিগগুলো খেলতে খেলতে তারকারা হাজির হয়েছেন বিশ্ব কাপে।

এবারের বিশ্ব কাপে প্রথম মেয়ে রেফারিরা ম্যাচ পরিচালনা করবেন। এ জন্য তিনজন রেফারি এবং তিন সহকারি রেফারিকে বেছে নিয়েছে ফিফা। কাতার বিশ্ব কাপের ফাইনালের টিকিটের দাম ভারতীয় মুদ্রায় ৬৬ হাজার টাকা। তবে তাতে কোনও অসুবিধে নেই। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা জড়ো হচ্ছেন কাতারে। তবে স্টেডিয়ামে বিয়ার পাবেন না তারা। কাতার সরকার স্টেডিয়ামে বিয়ার বিক্রি নিষিদ্ধ করে দিয়েছে। তবে প্রকৃত ফুটবলপ্রেমীদের তাতে কোনও সমস্যা নেই।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top