News Flash

Image

রামনগরে ঘর ঘর বিজেপি কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷  রবিবার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪ নং বুথের রঞ্জিত নগর এলাকায় ঘর ঘর বিজেপি  কার্যক্রম সংগঠিত করা হয়৷ প্রদেশ বিজেপি-র নির্দেশ মোতাবেক রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্রের প্রতিটি মণ্ডলের প্রতিটি বুথে সংগঠিত করা হচ্ছে ঘর ঘর বিজেপি কার্যক্রম৷ তারই অঙ্গ হিসাবে রবিবার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪ নং বুথের রঞ্জিত নগর এলাকায় এই কার্যক্রম সংগঠিত করা হয়৷ এদিনের কর্মসূচীতে ছিলেন সাত রামনগর মণ্ডল সভাপতি তাপস দেব, ১৪নং ওয়ার্ডের কপর্োরেটার স্নিগ্দা দাস দেব সহ দলীয় কার্যকর্তারা৷ আর এই কর্মসূচীকে বাস্তবায়িত করার লক্ষ্যে মণ্ডল কমিটি  ও বুথ কমিটির সদস্যদের নিয়ে বৈঠক হয়৷  দেশ ও রাজ্যের অগ্রগতির স্বার্থে বিজেপি সরকার ও দল মানুষের জন্য কাজ করছে৷ তাই প্রতিঘরে যাতে বিজেপি থাকে তার লক্ষ্যেই এই কর্মসূচী বলে জানান মণ্ডল সভাপতি তাপস দেব৷  এদিন থেকে শুরু হওয়া কার্যক্রম চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত৷

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top