নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ সুকল শিক্ষিকাকে আহত করে নগদ অর্থ ছিনতাই করে পালিয়ে যাওয়া অটো চালককে গ্রেফতার করলো লেফুঙ্গা থানার পুলিশ৷ শুক্রবার দুপুরে লেফুঙ্গা থানা এলাকায় ঘটে যাওয়া ছিনতাই কাণ্ডের সাথে জড়িত মূল অভিযুক্ত বিপ্লব দাসকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ৷ উদ্ধার হয় ছিনতাই করা ৬০০০ টাকা৷ গত বৃহস্পতিবার দুপুরে লেফুঙ্গা থানা এলাকার মালাবতীপাড়া থেকে সুকল শিক্ষিকা মনসা সরকার অটোতে উঠেন মোহনপুর বিদ্যালয়ের পরিদর্শকের কার্যালয়ে যাওয়ার জন্য৷ অটো চালক মোহনপুর অভিমুখী তুলাবাগান চৌমুনীতে গিয়ে মোহনপুরের পথে না গিয়ে বাইপাস রোডে অটো মোড় নেয়৷ সুকল শিক্ষিকার সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করলে এতে কর্ণপাত করেনি অটো চালক৷ একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে শিক্ষিকাকে সজোরে ঘুসি দিয়ে তার গলার স্বর্ণের হার ছিনতাই করার চেষ্টা করে সে৷ কিন্তু তা নিতে সক্ষম না হলেও শিক্ষিকার কাছ থেকে নগদ ৬০০০ টাকা ছিনতাই করে নিয়ে যেতে সক্ষম হয়েছে অটো চালক৷ এক সময় শিক্ষিকাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে অটো নিয়ে পালিয়ে যায় সে৷ পরবর্তী সময়ে শুক্রবার সন্ধ্যারাতে লেফুঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন শিক্ষিকার ভাই সুব্রত সরকার৷ উনার অভিযোগ পাওয়ার পর লেফুঙ্গা থানার ওসি সিদ্ধার্থ কর এবং লেম্বুছাড়া আউটপোস্টের ওসির যৌথভাবে একটি তদন্ত শুরু করেন৷ শুক্রবার গভীর রাতে বিশালগড় থেকে অভিযুক্ত অটোচালক বিপ্লব দাসকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ৷ উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত টি আর ০৭ ২১৩৭ নম্বরে অটো এবং ছিনতাই করা ছয় হাজার টাকা৷ তাকে রাতেই নিয়ে আসা হয় লেফুঙ্গা থানায়৷ শনিবার তাঁকে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান মোহনপুরের এসডিপিও৷ তিনি আরো জানান এই ঘটনার সময় অটোর ভিতর আরো একজন ছিল৷ উনাকেও সনাক্ত করা হয়েছে৷ অতিসত্বর তাকেও গ্রেফতার করা হবে বলে জানান তিনি৷ অভিযোগ দায়ের করার কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত সমেত ছিনতাই হওয়া অর্থ পুলিশের হাতে চলে আসায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন অভিযোগকারী সুব্রত সরকার৷

লেফুঙ্গায় মহিলা যাত্রীকে মারধর করে টাকা পয়সা ছিনতাই, গ্রেপ্তার অটো চালক
Tags:
Releated Posts
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনড় রাজ্য সরকার, পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ৪ জুলাই: মাদকের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে…
নীপকোতে শ্রমিক প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা, সোনামুড়া-বিলোনিয়া বাইপাস অবরোধ
সোনামুড়া, ৪ জুলাই: নীপকোতে শ্রমিক প্রবেশকে কেন্দ্র করে দুই মণ্ডলের শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে শনিবার সকালে সোনামুড়া-বিলোনিয়া বাইপাস…
ত্রিপুরা সরকারের নিয়োগ ব্যবস্থায় আমূল সংস্কারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি সুদীপের
আগরতলা, ৩ জুলাই: রাজ্যের সরকারি নিয়োগ ব্যবস্থায় গতি আনতে এবং দীর্ঘসূত্রিতা দূর করার দাবিতে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…
আগরতলা-করিমগঞ্জ মেমু ট্রেন পরিষেবার শুভ সূচনা, রেল যোগাযোগে যুক্ত হলো নতুন অধ্যায়
আগরতলা, ৪ জুলাই : ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হলো নতুন অধ্যায়। আজ রাজধানী আগরতলার বাধারঘাট রেলস্টেশন থেকে…


















