News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৭ ডিসেম্বর শুরু সংসদের শীতকালীন অধিবেশন, চলবে ওই মাসের ২৯ তারিখ পর্যন্ত
Image

৭ ডিসেম্বর শুরু সংসদের শীতকালীন অধিবেশন, চলবে ওই মাসের ২৯ তারিখ পর্যন্ত

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এ বারের সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। এই ২৩ দিনের মধ্যে মোট ১৭টি কাজের দিন পাওয়া যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। শুক্রবার রাতে টুইট করে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। ২৩ দিনের মধ্যে মোট ১৭টি কাজের দিন পাওয়া যাবে। জোশী জানিয়েছেন, গঠনমূলক আলোচনার জন্য উন্মুখ।

সাধারণত সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয় নভেম্বরের তৃতীয় সপ্তাহে। ডিসেম্বরে বড়দিনের ঠিক আগেই তা শেষ করা হয়। গত বছর যেমন ২৯ নভেম্বর থেকে শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল। শেষ হয়েছিল ২৩ ডিসেম্বর। কিন্তু, এবার পিছিয়ে দেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত করা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন।

Releated Posts

২৪ দিনেও এফআইআর নয়, ‘শুদ্ধিকরণ’ বিতর্কে নাড্ডাকে চিঠি খাড়গের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): হালদোয়ানির রামলীলা ময়দানে তাঁর সভার পর ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান করার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি…

ByByNews Desk Sep 3, 2026

হায়দরাবাদ হাউসে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বেলজিয়ামের প্রধানমন্ত্রী ডি ভেভার

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ভেভারের সঙ্গে দ্বিপাক্ষিক…

ByByNews Desk Sep 3, 2026

নিউইয়র্কে বিনিয়োগকারীদের সামনে ভারতের সংস্কারভিত্তিক প্রবৃদ্ধির কাহিনি তুলে ধরলেন নির্মলা সীতারামন

নিউইয়র্ক, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সংস্কারভিত্তিক প্রবৃদ্ধির কাহিনি তুলে ধরে বিনিয়োগকারীদের দেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-সেশেলসের সংসদীয় সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও সেশেলসের মধ্যে সংসদীয় আদান-প্রদান ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top