News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বর্তমান সরকার ত্রিপুরার মানুষের শুধুই কল্যাণ চায় : মুখ্যমন্ত্রী
Image

বর্তমান সরকার ত্রিপুরার মানুষের শুধুই কল্যাণ চায় : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৯ নভেম্বর (হি. স.) : কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণের মাধ্যমে সারা ত্রিপুরায় উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। সমাজের সকল অংশের জনগণ যাতে উন্নয়নমূলক কাজের সুফল ভোগ করতে পারেন তাই সরকার প্রতিঘরে সুশাসন অভিযান শুরু করেছে। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত এই অভিযান চলবে। আজ ভারতচন্দ্রনগর আরডি ব্লকের নবনির্মিত দ্বিতল পাকা ভবন, গোডাউন এবং ব্লকভিত্তিক বিশেষ সুশাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথাগুলি বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।

তাঁর কথায়, ত্রিপুরা সরকার স্বচ্ছতার সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। ত্রিপুরার আইন-শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। তাঁর দাবি, ন্যাশনাল ব্যুরো অব ক্রাইম রিপোর্টে ত্রিপুরার স্থান ২৮টি রাজ্যের মধ্যে নীচের দিক থেকে পাঁচ নম্বরে। স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের প্রসঙ্গে তিনি আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা তুলে ধরেন।

মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার মানুষের কল্যাণ ছাড়া আর কিছু চায় না। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সুবিধাভোগীদের হাতে অমৃত সরোবর লিজের কাগজ, লোনের চেক, মার্কেট স্টলের চাবি, মিনি চালের মেশিন, সেলাই মেশিন ইত্যাদি তুলে দেন। উল্লেখ্য, বিলোনীয়ার মনুরমুখস্থিত এই ব্লক বিল্ডিং ও গোডাউন নির্মাণে মোট ব্যয় হয়েছে ২ কোটি ২৫ লক্ষ ৮৩ হাজার ৬৯৭ টাকা।তারপর মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন উত্তর সাড়াসীমার বিবেকানন্দ কলোনীস্থিত নবনির্মিত ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসোর্স সেন্টারের। সেন্টারটি নির্মাণে ব্যয় হয় ২ কোটি ৭৩ লক্ষ ৯৮ হাজার ৩৮৪ টাকা। সবশেষে মুখ্যমন্ত্রী আর্যকলোনী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবন ও অডিটোরিয়ামের দ্বারোদঘাটন করেন। সেখানে তিনি ছাত্রছাত্রীদের শৃঙ্খলা ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলা, গানবাজনা, সাংস্কৃতিক চর্চার উপরও জোর দিতে বলেন। মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন। উল্লেখ্য, এই ভবন ও অডিটোরিয়াম নির্মাণে ব্যয় হয় ৩ কোটি ৬৩ লক্ষ টাকা।

Releated Posts

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top