নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ ২০ নভেম্বর ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস চৌমুহনীর উদ্যোগে অনুষ্ঠিত হবে এক দিবসীয় কনভেনশন৷ শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান সংগঠনের নেতৃত্বরা৷
ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস চৌমুহনীর উদ্যোগে ২০ নভেম্বর রাজধানীর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে এক দিবসীয় কনভেনশন৷ ১৬ দফা দাবিকে সামনে রেখে এই কনভেনশন করা হবে৷ এই কনভেনশনের মধ্যদিয়ে একটা শক্তিশালী কমিটি গঠন করা হবে৷ রাজ্যের সকল অংশের শিক্ষক কর্মচারীদের আর্থিক বঞ্চনা নিয়ে আগামি দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস চৌমুহনী৷ শুক্রবার পোস্ট অফিস চৌমুহনীস্থিত ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান সংগঠনের যুগ্ম আহ্বায়ক শ্যামল সাহা৷ এইদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব রঞ্জিত দাস, সন্তোষ পাল সহ অন্যান্যরা৷

কাল কর্মচারী ফেডারেশনের কনভেনশন
Tags:
Releated Posts
‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল
আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…
স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…
ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী
নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…
রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ
আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…


















