News Flash

  • Home
  • প্রধান খবর
  • মঙ্গলবারের আগে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে আইনি বাধা ইডি-র
Image

মঙ্গলবারের আগে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে আইনি বাধা ইডি-র

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি. স.) : অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে।

বৃহস্পতিবার ইডি সূত্রেই জানা যায়, গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) করা হয়েছে। জল্পনা ছিল, শুক্রবারই তৃণমূল নেতা অনুব্রতকে গ্রেফতারের নথি আসানসোলের বিশেষ সিবিআই আদালতে জমা দিতে পারে ইডি। কিন্তু পরে তদন্তকারীদের সূত্রে খবর মেলে, ‘অ্যারেস্ট মেমো’তে সই-ই করেননি বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি। তাই, আসানসোলের আদালতে না গিয়ে ইডি আধিকারিকেরা সোজা দিল্লি রওনা হন শুক্রবার সকালে। উদ্দেশ্য, রাজধানীর ইডি আদালত থেকে কোর্টে হাজির করানোর ওয়ারেন্ট জারি করে অনুব্রতকে দিল্লি নিয়ে আসা।

গরু পাচার মামলায় ধৃত অনুব্রতের এককালের দেহরক্ষী সহগল হোসেনকেও একই কৌশলে দিল্লি এনেছিল ইডি। কেন্দ্রীয় সংস্থা সূত্রে দাবি, সহগল এবং অনুব্রতকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে তদন্তকারীদের। শুক্রবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বীরভূমে জেলা তৃণমূলের সভাপতির নামে ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ জারি করার আবেদন করেছিলেন ইডির আইনজীবী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই আবেদন গ্রহণ করলেও বিচারক কোনও নির্দেশ দিলেন না।

বিচারক জানিয়ে দিলেন, আগামী মঙ্গলবার ইডির আবেদনের ভিত্তিতে পরবর্তী শুনানি হবে। যার অর্থ, অন্তত মঙ্গলবার পর্যন্ত অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে অনুব্রতকে জিজ্ঞাসাবাদে যা যা তথ্য উঠে এসেছে, সেই সংক্রান্ত রিপোর্টও জমা দেওয়া হয় আদালতে। ওই সূত্রের দাবি, তদন্তকারীরা চেয়েছিলেন, শুক্রবারই আদালত থেকে ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ জারি করিয়ে শনি বা রবিবারের মধ্যে অনুব্রতকে দিল্লিতে নিয়ে আসতে। কিন্তু আদালত ইডির আবেদন গ্রহণ করেও কোনও নির্দেশ না দেওয়ায় দিন চারেক অপেক্ষা করতে হবে তদন্তকারীদের।

আইন বিশেষজ্ঞদের একাংশের মত, এই সময়ের মধ্যে অনুব্রত চাইলে ইডির আবেদনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের থেকে ‘রক্ষাকবচ’ চাইতে পারে। সে ক্ষেত্রে ওই আইনি জটিলতায় তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে এসে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা ঝুলেই থাকবে।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top