News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নতুন শিক্ষানীতির উদ্দেশ্য ভবিষ্যত প্রজন্মের প্রাথমিক শিক্ষার ভিত্তিকে সুদৃঢ় করা : শিক্ষামন্ত্রী
Image

নতুন শিক্ষানীতির উদ্দেশ্য ভবিষ্যত প্রজন্মের প্রাথমিক শিক্ষার ভিত্তিকে সুদৃঢ় করা : শিক্ষামন্ত্রী

আগরতলা, ১৮ নভেম্বর (হি. স.) : জাতীয়তাবাদ ও আধুনিকতার সংমিশ্রণে দেশে বিজ্ঞানসম্মত জাতীয় শিক্ষানীতি-২০২০ চালু করা হয়েছে। উদ্দেশ্য একটাই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গুণগত শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রাথমিক শিক্ষার ভিত্তিকে সুদৃঢ় করা। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাতীয় শিক্ষানীতি-২০২০’র নির্দেশিকা অনুসারে ৩ থেকে ৬ বছর বয়সী শিশুদের বুনিয়াদি পঠন ও গাণিতিক দক্ষতা বৃদ্ধিতে নিপুণ ত্রিপুরা ওয়েবসাইট ও লোগো উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মিশন মুকুল এবং বিদ্যাসেতু মডিউলেরও উদ্বোধন করেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, রাজ্য সরকার রিড টু লার্ন, লার্ন টু রিড এই ধারণা নিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে স্থায়ী লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে। কারণ দেশ ও জাতিকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে একমাত্র শিক্ষাই। তাই বর্তমান সরকার শিক্ষার উপরই সবচেয়ে বেশি জোর দিয়েছে।

উল্লেখ্য, নিপুণ ত্রিপুরার লক্ষ্য হচ্ছে ২০২৬-২৭-এর মধ্যে সমস্ত শিশুকে তৃতীয় শ্রেণীর শেষ পর্বে ভাষাগত ও গাণিতিক নৈপুণ্য অর্জনে সক্ষম করে তোলা অর্থাৎ শিশুদের অর্থ বুঝে পড়তে ও গুণতে পারায় দক্ষ করা। মিশন মুকুলের মাধ্যমে বিদ্যালয়ের সাথে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সমন্বয় সাধন করা হবে। ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের মধ্যে বিদ্যালয়ে যাওয়ার পূর্বেই বিদ্যালয়ের শিক্ষা সম্বন্ধে প্রাথমিক ধারণা হয়ে যাবে। ইতিমধ্যেই ২৯টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে পার্শ্ববর্তী বিভিন্ন স্কুলের সঙ্গে যুক্ত করা হয়েছে।

এদিন শিক্ষামন্ত্রী আরও বলেন, গত সাড়ে চার বছরে রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য যে সকল সংস্কার সাধন করা হয়েছে তার ফল রাজ্যের শিক্ষাক্ষেত্রে ৭-৮ বছর পর অবশ্যই পরিলক্ষিত হবে। তিনি বলেন, বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ছাত্রছাত্রীদের সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশে সমমানসিকতা নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের পড়াশোনার বাতবরণ সৃষ্টি করতে হবে। কারণ শিক্ষক সমাজই আগামী প্রজন্মকে রাজ্য ও দেশ গড়ার যোগ্য করে তুলেন। 

Releated Posts

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top