News Flash

  • Home
  • বিনোদন
  • ঐন্দ্রিলার শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক, অভিনেত্রী চিকিৎসাধীন ভেন্টিলেশনেই
Image

ঐন্দ্রিলার শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক, অভিনেত্রী চিকিৎসাধীন ভেন্টিলেশনেই

কলকাতা, ১৭ নভেম্বর (হি.স.): এখনও সঙ্কটজনক অবস্থায় রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। শারীরিক অবস্থায় বিশেষ কোনও উন্নতি হয়নি। বুধবার (১৬ নভেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী, এরপর ঐন্দ্রিলাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল হয়নি। বরং, আগের মতোই সঙ্কটজনক রয়েছে। তাঁকে ‘সিপিআর’ দেওয়া হয়েছে।

ঐন্দ্রিলার শরীরে জ্বর কমেনি বলেও জানা যাচ্ছে। আগের মতোই অবস্থা দেখে চিকিৎসকেরা জানাচ্ছেন, অভিনেত্রীর শরীরে এখনও সংক্রমণ রয়েছে। প্রসঙ্গত, গত ২ নভেম্বর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ঐন্দ্রিলাকে। তার পর থেকে প্রায় দু’সপ্তাহ কেটে গিয়েছে, মাঝে অভিনেত্রীর শারীরিক অবস্থার উন্নতি ঘটেছিল। সম্প্রতি আবার অবস্থার অবনতি হয়েছে।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top