News Flash

Image

তেলিয়ামুড়ায় যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য৷ ঘটনা বুধবার তেলিয়ামুড়া থানাধীন জারুইলং বাড়ি খাদ্য গুদাম সংলগ্ণ এলাকায়৷ মৃত দেহের পাশ থেকে পুলিশ ড্রাগস সেবনের কাজে ব্যাবহৃত সিরিঞ্জ উদ্ধার করেছে৷ ড্রাগসের গ্রাসে যে ধীরে ধীরে নিমজ্জিত হচ্ছে যুবসমাজ তা আবারো প্রমাণিত৷ জানা যায় তেলিয়ামুড়া থানাধীন জারুইলং বাড়ি খাদ্য গুদাম সংলগ্ণ খোয়াই নদীর পাশে এক ৩০ থেকে ৩৫  বয়সী এক উপজাতি যুবকের মৃতদেহ উদ্ধার হয় বুধবার সকালে৷ পরবর্তীতে ঘটনাটি প্রত্যক্ষ করে এলাকাবাসীরা ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া থানায়৷ তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়৷ সেই সঙ্গে খুব দ্রুততার সঙ্গে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরাও  ঘটনাস্থলে পৌঁছায়৷ মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে প্রত্যক্ষ করতে পারেন মৃতদেহের পাশে ড্রাগস সেবনের কাজে ব্যাবহৃত সিরিঞ্জ পড়ে রয়েছে৷  পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে প্রেরণ করে৷ এই মৃতদেহের কোন পরিচয় জানা যায়নি৷ তবে পুলিশ প্রাথমিক ধারণা ড্রাগস সেবনের ফলেই মূলত মৃত্যু হয়েছে এই অজ্ঞাত পরিচয়ের উপজাতি যুবকের৷ অন্যদিকে পুলিশ তদন্ত করে দেখছে এই ঘটনার পেছনে কোন রহস্য লুকিয়ে আছে কিনা৷

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top