News Flash

Image

চাকরির দাবিতে ধর্মতলায় অভিনব প্রতিবাদ

কলকাতা, ১৬ নভেম্বর (হি. স.) : এ বার চাকরিপ্রার্থীদের আন্দোলেনও জায়গা করে নিল, চপ, ঝালমুড়ি। প্রতীকী প্রতিবাদ হিসেবে ধর্মতলায় চপ ভেজে, ঝালমুড়ি বানিয়ে রাজ্যকে বার্তা দিলেন তাঁরা।

কর্মসংস্থানে কখনও ‘চপশিল্পে’র কথা শোনা গিয়েছে, কখনও আবার উৎসবের মরসুমে চা-মুড়ির স্টল দেওয়ার কথাও বলা হয়েছে। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাচ্ছেন ২০১৭ সালে রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। গত ৯১ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। বুধবার সকালে একদিকে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে উচ্চপ্রাথমিক চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে যখন ধুন্ধুমার পরিস্থিতি, সেই সময় ধর্মতলায় চপ ভেজে, ঝালমুড়ি বানিয়ে প্রতীকী প্রতিবাদের পথে হাঁটলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। কেন এমন পন্থা জানতে চাইলে, এক আন্দোলনকারী বলেন, “প্রতীকী আন্দোলনের মাধ্যমে নবান্নকে বার্তা দিতে চাই আমরা, যে, শিক্ষিত হয়ে চপ ভাজতে চাই না। হকের চাকরি ফেরত চাই।”

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026
Scroll to Top