নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ চুরি যাওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের মালিকদের হাতে তুলে দিল কৈলাশহর থানার পুলিশ৷ ২০২১ সালে এবং ২০২২ সালে কৈলাসহ মহকুমা থেকে তিন ব্যক্তির চারটি মোবাইল হারিয়ে গিয়েছিল৷ উক্ত বিষয় নিয়ে কৈলাসহর থানাতে জিডি এন্িন্ট করেছিল হারিয়ে যাওয়া মোবাইলের মালিকরা৷ কৈলাসহর থানার এসআই মৃনাল পাল উক্ত বিষয়টির তদন্ত শুরু করেন এবং উনি সাফল্য পান৷ হারিয়ে যাওয়া তিন ব্যক্তির ৪টি মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দেন৷ উনার এই ধরনের ভূমিকা দেখে খুবই খুশি মোবাইল মালিকরা সহ গোটা কৈলাশহরবাসী৷ অন্যদিকে সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে কৈলাসহর থানার ওসি বিজয় কৃষ্ণ দাস বলেন এসআই মৃণাল পালের প্রচেষ্টা এবং সাইবার ক্রাইমকে কাজে লাগিয়ে এই সাফল্য পাওয়া গেছে৷ আগামী দিনেও এধরনের অভিযান জারী থাকবে বলে জানান কৈলাসহর থানার ওসি বিজয় কৃষ্ণ দাস৷

চুরি যাওয়া চারটি মোবাইল সেট উদ্ধার করল কৈলাসহ থানার পুলিশ
Tags:
Releated Posts
নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ
আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…
শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের
শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…
ত্রিপুরা সফরে অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ, একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা
আগরতলা, ১২ জুন: অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ…
আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস…


















