News Flash

  • Home
  • প্রধান খবর
  • হরিয়ানা বিধানসভায় শপথ নিলেন বিজেপির নবনির্বাচিত বিধায়ক ভব্য বিষ্ণোই
Image

হরিয়ানা বিধানসভায় শপথ নিলেন বিজেপির নবনির্বাচিত বিধায়ক ভব্য বিষ্ণোই

চণ্ডীগড়, ১৬ নভেম্বর (হি.স.) : হরিয়ানার আদমপুর বিধানসভা আসন থেকে নবনির্বাচিত বিধায়ক ভব্য বিষ্ণোই বুধবার হরিয়ানা বিধানসভায় শপথ নিলেন।
শপথ গ্রহণের সময় উপস্থিত ছিলেন ভব্য-র বাবা তথা বিজেপি নেতা কুলদীপ বিষ্ণোই।
রবিবার হরিয়ানার উপনির্বাচনের আদমপুর আসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী ভব্য বিষ্ণোই জিতেছেন।
হরিয়ানার আদমপুর আসন — বিষ্ণোইদের একটি দুর্গ হিসাবে বিবেচিত। বিজেপি, কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল এবং আম আদমি পার্টির (এএপি) মধ্যে প্রতিদ্বন্দ্বিতা প্রত্যক্ষ করেছে।
ভব্য বিষ্ণোই আদমপুর বিধানসভা আসনে ৬৭,৩৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে কংগ্রেসের প্রার্থী জয় প্রকাশ পেয়েছেন ৫১,৬৬২ ভোট।
এর আগে সোমবার নবনির্বাচিত বিজেপি বিধায়ক ভব্য বিষ্ণোই এবং কুলদীপ বিষ্ণোই রোহতকের ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জেলা কার্যালয়ে মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের সাথে দেখা করেছিলেন।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top