News Flash

  • Home
  • প্রধান খবর
  • ক্যাগ-এর খ্যাতি বিশ্বস্তরে একটি শক্তিশালী নিরীক্ষা সংস্থা হিসাবে স্বীকৃত : উপ-রাষ্ট্রপতি
Image

ক্যাগ-এর খ্যাতি বিশ্বস্তরে একটি শক্তিশালী নিরীক্ষা সংস্থা হিসাবে স্বীকৃত : উপ-রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি. স.): ভারতের কম্পট্রোলার এবং অডিটর জেনারেল (ক্যাগ)-এর খ্যাতি বিশ্বস্তরে একটি শক্তিশালী নিরীক্ষা সংস্থা হিসাবে স্বীকৃত। বললেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বুধবার নতুন দিল্লিতে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অফিসে দ্বিতীয় অডিট দিবসের উদ্বোধন করে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, এই স্বীকৃতির কারণেই ক্যাগ রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন অর্গানাইজেশনের বহিঃ নিরীক্ষক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় জোর দিয়ে বলেছেন, জনসেবা প্রদানে স্বচ্ছ জবাবদিহিতা সুশাসনের জন্য অপরিহার্য। ক্যাগ-এর ভাল কাজেরও প্রশংসা করেন উপ-রাষ্ট্রপতি। তিনি যোগ করেছেন, ক্যাগ-এর অডিট প্রক্রিয়ায় জনগণকে যুক্ত করার জন্য উদ্ভাবনী কাজ খুঁজে বের করা উচিত। তিনি আরও বলেছেন, এটি করার ফলে প্রচুর লভ্যাংশ পাওয়া যাবে এবং এই সক্রিয় ভূমিকা স্কিমগুলির দক্ষ পর্যবেক্ষণে সহায়তা করবে। এদিনের অনুষ্ঠানে দ্বিতীয় অডিট দিবস উদযাপনের অংশ হিসেবে ক্যাগ আয়োজিত জাতীয় অনলাইন রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করেন উপ-রাষ্ট্রপতি।

Releated Posts

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top