News Flash

Image

কাঞ্চনমালায় বুথ বিজয় অভিযান সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷  বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে শাসকদল বিজেপি৷ আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসকদল বিজেপি নিজেদের সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে রাজ্যর শাসন ব্যবস্থা পুনরায় ফিরে পেতে ঝাঁপিয়ে মাঠে নেমে পড়েছে৷ ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন প্রয়াস কর্মসূচি সহ রাজ্যজুড়ে প্রতিটি এলাকার প্রতিটি বুথে বুথ বিজয় অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল৷  মঙ্গলবার ৭ দিনব্যাপী এই বুথ বিজয় অভিযানের শেষ দিন৷ ঠিক একই ভাবে গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকায় সাত দিনব্যাপী বুথ বিজয় অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ বুথ বিজয় অভিযান কর্মসূচির সপ্তম দিন অর্থাৎ শেষ দিন৷ সেই উপলক্ষে কাঞ্চনমালা বাজার সংলগ্ণ কমিউনিটি হলে কাঞ্চনমালা এলাকার প্রত্যেকটি বুথের সবকয়টি মোর্চার দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়৷ এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বিস্তারক তথা সিপাহীজলা জেলার উত্তর অংশের যুব মোর্চার সহ-সভাপতি শান্ত দেবনাথ মহোদয়, মন্ডল সদস্য অমিয় সরকার, অরচ্যুত রায়, ৩ নং অরুণ জেটলি শক্তি কেন্দ্রের ইনচার্জ দোলন সূত্রধর, গোলাঘাটি মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী মিতা দাস সহ দলের অন্যান্য কার্যকর্তারা৷ এই সাংগঠনিক বৈঠক শেষে বিস্তারক তথা সিপাহীজলা উত্তর জেলা যুব মোর্চার সহসভাপতি শান্ত দেবনাথ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে  আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরো শক্তিশালী ও মজবুত করে ’বুথে বুথে সংকল্পবদ্ধ হয়ে ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপি দলকে জিতিয়ে বিশ্রাম নিতে এবং নিষ্ঠাবান হয়ে দলের জন্য কাজ করার জন্য দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান৷৷

Releated Posts

হুমকি ও অসদাচরণের অভিযোগে ধর্মনগর থানায় রাজবাড়ির বাসিন্দারা

ধর্মনগর, ৩ অক্টোবর: একের পর এক হুমকি, রাতে মদ্যপ অবস্থায় গালিগালাজ এবং গাড়িতে অস্ত্রসদৃশ সামগ্রী নিয়ে ঘোরাফেরার অভিযোগে…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এনএসএস – এর বিশেষ শিবিরে রক্তদান, উপস্থিত বিধায়িকা

আগরতলা, ৩ অক্টোবর: শনিবার দুপুরে পিএম শ্রী সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে শুরু হল সাত দিনব্যাপী জাতীয় সেবা প্রকল্পের…

ByByReshmi Debnath Oct 3, 2026

কৈলাসহরের হিরাছড়ায় ফিশারি থেকে মাছ চুরির অভিযোগ, আটক ৩

কৈলাসহর, ৩ অক্টোবর: কৈলাসহরের হিরাছড়া এলাকায় একটি ফিশারি থেকে মাছ চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মাছ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন: ২৭ অক্টোবর থেকে ত্রিপুরায় শুরু এসআইআর, জানালেন দক্ষিণ জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ অক্টোবর: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-২০২৬ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

নতুননগর বাজার পরিদর্শনে মেয়র দীপক মজুমদার, উদ্বোধন নতুন রাস্তার

আগরতলা, ২ অক্টোবর: আগরতলা শহরের বড়জলা মণ্ডলের ৩ নম্বর ওয়ার্ডের নতুননগর বাজার পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top