News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের ছয়টি ডিগ্রী কলেজে সূচনা হল বাংলা ও ইংরেজির মাস্টার ডিগ্রী কোর্স

রাজ্যের ছয়টি ডিগ্রী কলেজে সূচনা হল বাংলা ও ইংরেজির মাস্টার ডিগ্রী কোর্স

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ মঙ্গলবার  পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রাজ্যের ৬ টি ডিগ্রী কলেজে চলতি শিক্ষাবর্ষ শুরু হল ইংরেজী ও বাংলার মাষ্টার ডিগ্রী কোর্স৷ এদিন মাতঙ্গিনী প্রতিলতা সভা গৃহে কেন্দ্রীয় ভাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এর সূচনা করেন মন্ত্রী রতন লাল নাথ৷
মহিলা মহাবিদ্যালয়ে এই কোর্সের সূচনার মাধ্যমে অন্যান্য ডিগ্রী কলেজ গুলিতে শুরু হয় পঠন পাঠন৷ মাষ্টার ডিগ্রী কোর্সের জন্য বাংলা বিষয়ে ছিল ১০০ টি আসন৷ এর মধ্যে ভর্তি হয়েছে ৯৫ জন ছাত্র ছাত্রী৷ অন্যদিকে ইংরেজী বিষয়ে ছিল ১০০ টি আসন৷ এর মধ্যে ভর্তি হয়েছে ৯৮ জন৷ নতুন করে মাষ্টার ডিগ্রী কোর্স চালু হওয়া কলেজ গুলি হল মহিলা মহাবিদ্যালয়, এম বি বি মহাবিদ্যালয় , ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় বিলোনীয়া, গর্ভমেন্ট ডিগ্রী কলেজ ধর্মনগর, রাম কৃষ্ণ মহাবিদ্যালয় কৈলাশহর এবং নেতাজী সুভাষ মহাবিদ্যালয় উদয়পুর৷ এর জন্য ১২ জন লেকচারারকে নিয়োগ করা হয়েছে৷  এদিন মাষ্টার ডিগ্রী কোর্সের সূচনা অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ বলেন রাজ্য সরকার শিক্ষাকে সর্বাধিক প্রধান্য দিয়েছে৷ ইচ্ছা থাকলে এই কাজ আগেও সম্ভব ছিল৷ প্রকৃত শিক্ষা প্রদান করা না গেলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব নয়৷ একবার কোন ছাত্র ছাত্রী মনেপ্রাণে মহাবিদ্যালয়ে এলে কোন শক্তি তাকে পরাস্ত করতে পারে না বলে জানান মন্ত্রী রতন লাল নাথ৷ এদিনের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান অরুনোদয় সাহা, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা, মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা সহ অন্যান্যরা৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top