News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত জোড়ো যাত্রা ভোটব্যাঙ্কের সঙ্গে যুক্ত নয়, রাজনীতির ঊর্ধ্বে : জয়রাম রমেশ
Image

ভারত জোড়ো যাত্রা ভোটব্যাঙ্কের সঙ্গে যুক্ত নয়, রাজনীতির ঊর্ধ্বে : জয়রাম রমেশ

ওয়াসিম, ১৫ নভেম্বর (হি.স.): ভারত জোড়ো যাত্রা ভোটব্যাঙ্কের সঙ্গে মোটেও যুক্ত নয়, এই যাত্রা রাজনীতিরও ঊর্ধ্বে। বললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ইনচার্জ (কমিউনিকেশনস) জয়রাম রমেশ। মঙ্গলবার মহারাষ্ট্রের ওয়াসিমে এক সাংবাদিক সম্মেলনে জয়রাম রমেশ বলেছেন, ভারত জোড়ো যাত্রা কোনও ভোটব্যাঙ্কের সঙ্গে যুক্ত নয়। এই পদযাত্রার উদ্দেশ্য রাজনীতির ঊর্ধ্বে। এটি একটি রাজনৈতিক দলের পদযাত্রা এবং রাজনৈতিক বিষয়গুলি অন্তর্ভুক্ত সেটাই স্বাভাবিক, তবে ভোট অর্জনের জন্য মোটেও নয়।

জয়রাম রমেশ এদিন আরও বলেছেন, ভারত জোড়ো যাত্রা ঐক্যের প্রচার করবে, এই পদযাত্রা আমাদের দলকে যুক্ত করেছে… এর প্রভাব, যদি থাকে, ২০২৪ সালের নির্বাচনে তা দেখা যাবে। জয়রাম রমেশের কথায়, ভারত জোড়ো যাত্রা বাড়িতে বাড়িতে যোগাযোগের প্রচার করছে, যা আমরা ভুলে গিয়েছিলাম। আমরা ক্ষমতায় ছিলাম বলে ভুলে গিয়েছিলাম, কিন্তু এই যাত্রার মাধ্যমে আমরা তা এখন স্মরণ করছি।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top