News Flash

  • Home
  • বিদেশ
  • আলজেরিয়ায় ২টি পিকআপ ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৬ নিহত, আহত ৩ জন
Image

আলজেরিয়ায় ২টি পিকআপ ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৬ নিহত, আহত ৩ জন

আলজেরিয়া, ১৫ নভেম্বর (হি.স.): উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার মরুভূমির দক্ষিণে একটি হাইওয়েতে দুটি পিকআপ ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। দুর্ঘটনায় হতাহতরা সবাই সাব-সাহারান আফ্রিকান অর্থাৎ গিনি ও মালির নাগরিক। আলজেরিয়ার নাগরিক সুরক্ষা সংস্থা ফেসবুকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেগেন ও বোর্দজ বাদজি মোখতার নামক জায়গার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

২০২১ সালে উত্তর আফ্রিকার এই দেশটিতে সাত হাজারেরও বেশি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ২ হাজার ৬৪৩ জন নিহত ও ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনাগুলোর জন্য ব্যক্তিগত গাড়ির চালক ও গণ-পরিবহনকে দায়ী করে থাকে আলজেরিয়ার সড়ক নিরাপত্তা সংস্থা।

Releated Posts

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top