News Flash

  • Home
  • দিনের খবর
  • রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে উত্তরবঙ্গজুড়ে বিক্ষোভে শামিল আদিবাসীরা
Image

রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে উত্তরবঙ্গজুড়ে বিক্ষোভে শামিল আদিবাসীরা

জলপাইগুড়ি, ১৪ নভেম্বর (হি.স.) : দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিল গিরির কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে উত্তরবঙ্গজুড়ে বিক্ষোভে শামিল আদিবাসীরা। গত শুক্রবার নন্দীগ্রামে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে দ্রৌপদী মুর্মুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক অখিল গিরি।

প্রতিবাদে সোমবার রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় জাতীয় সড়ক ও রায়গঞ্জ-বালুরঘাট রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ভারত জাকাত মাঝি পারগানা মহল নামে আদিবাসী সংগঠন। এদিন সংগঠনের তরফ থেকে দু’ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তা আটকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অখিল গিরির কুশপুতুলিকায় তির এবং জুতো মেরে বিক্ষোভ দেখায়।

মেটেলির ইনডং মোড়ে সরব আদিবাসী একতা বিকাশ মঞ্চের তরফে বিক্ষোভ করা হয়। অখিল গিরিকে গ্রেপ্তারের দাবিও জানানো হয়। মঙ্গলবার অখিল গিরির বিরুদ্ধে সংগঠনের তরফে মেটেলি থানায় অভিযোগ দায়ের করা হবে বলে এদিন সংগঠনের তরফে জানানো হয়।

অখিল গিরির বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। এদিন অখিলকে গ্রেপ্তারের দাবি তুলে রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখায় পদ্মশিবির। বিজেপির জেলা সহ সভাপতি নিমাই কবিরাজ বলেন, তৃণমূল নেতা তথা মন্ত্রী অখিল গিরি দেশের রাষ্ট্রপতিকে অপমান করেছে। কুরুচিকর মন্তব্য করেছে। অথচ মমতা তাকে মন্ত্রী করে রেখে দিয়েছো এখনও। তাকে গ্রেপ্তার কেন করা হচ্ছে না, তার জবাব চাই।

বালুরঘাটে বিজেপির আদিবাসি মোর্চার তরফে মিছিল করে এসে থানার সামনে এসে বিক্ষোভ দেখানো হয়। অখিল গিরির পদত্যাগের দাবিও জানায় বিজেপি। এদিন বিক্ষোভ দেখানোর পাশাপাশি বালুরঘাট থানায় মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে এফআইআর দায়ের করে বিজেপি আদিবাসী নেতৃত্ব।

বুনিয়াদপুরে ভারত জাকাত মাঝি পরগনা মহলের তরফে এদিন সাকালে বুনিয়াদপুর তিন মাথার মোড়ে তীর ধনুক হাতে পথ অবরোধে শামিল হন পুরুষ ও মহিলা। প্রায় এক ঘণ্টা অবরোধ চলে। তিন রাস্তায় প্রচুর যানবাহন আটকে পড়ে। অবরোধ চলাকালীন একটি ছোট গাড়ি পাড়াবার চেষ্টা করলে তীর হাতে রুখে দাঁড়ান এক অবরোধকারী। দূর দূরান্ত থেকে আসা বহু নিত্যযাত্রী অবরোধে আটকে পড়ে নাকাল হন। অবশেষে পুলিশের তৎপরতায় অবরোধ মুক্ত হয়।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top