News Flash

  • Home
  • দিনের খবর
  • নেতাজির জন্মদিনে জাতীয় ছুটির আর্জি খারিজ, সুপ্রিম কোর্ট জানাল এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র
Image

নেতাজির জন্মদিনে জাতীয় ছুটির আর্জি খারিজ, সুপ্রিম কোর্ট জানাল এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার বিষয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে।

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা। কিন্তু, সোমবার সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। আবেদনকারীকে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, এটি ভারত সরকারের সিদ্ধান্ত নেওয়ার বিষয়।

প্রসঙ্গত, নেতাজির জন্মদিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসাবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। প্রতি বছর ওই দিনটি পরাক্রম দিবস হিসাবে পালিত হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি সম্মান জানাতে ও তাঁর দেশের প্রতি দেওয়া আত্মবলিদানকে শ্রদ্ধা জানাতে ভারত সরকার দিনটিকে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top