News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুঙ্গিয়াকামীতে দূর্ঘটনায় গুরুতর আহত তিনজন
Image

মুঙ্গিয়াকামীতে দূর্ঘটনায় গুরুতর আহত তিনজন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ নভেম্বর৷৷  জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত তিনজন৷ ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন ৩৫ মাইল এলাকায়৷ আহতদের মধ্যে ১ জনকে জিবি হাসপাতালে এবং অপর ২ জন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন৷ মুঙ্গিয়াকামী থানাধীন ৩৫ মাইল এলাকায় বহিঃরাজ্য থেকে ট্রাক্টর বোঝাই টিআর০১-টি-১৫০৭ নম্বরের একটি ৬ চাকা লরি তেলিয়ামুড়ার দিকে থেকে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ডব্লিওবি-৬৫-৭৪১৪ নম্বরের একটি দূরপাল্লার লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে আহত হয় উভয় গাড়িতে থাকা চালক সহ-চালক সহ মোট ৩ জন৷ ঘটনা প্রত্যক্ষ করে দমকল কর্মীদের খবর দেয়৷ দমকল কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে গাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ আহতরা হল আব্দুল কাদের, সাত্তার শেখ এবং রাজু দাস৷ এর মধ্যে রাজু দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্য চিকিৎসক জিবি হাসপাতালে রেফার করে৷ বাকি দুজন আব্দুল কাদের ও সাত্তার শেখ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন৷ সাত-সকালে অসম আগরতলা জাতীয় সড়কে যান দুর্ঘটনার ফলে খানিকের জন্য স্তব্ধ ছিল যান চলাচল৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top