News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সমাজের জন্য ভাল কিছু করার মানসিকতা নিয়ে ছাত্রছাত্রীদের বড় হতে হবে ঃ মুখ্যমন্ত্রী
Image

সমাজের জন্য ভাল কিছু করার মানসিকতা নিয়ে ছাত্রছাত্রীদের বড় হতে হবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ শুধু নিজেকে নিয়ে থাকলেই হবে না, সমাজের জন্য ভাল কিছু করার মানসিকতা নিয়ে চলতে হবে৷ এতে সমাজ এবং দেশ উপকৃত হবে৷ আজ রাণীরবাজারের গীতাঞ্জলি টাউনহলে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১০টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৭৩৭ জন ছাত্রছাত্রীর সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একথা বলেন৷
তিনি বলেন, ছাত্রছাত্রীরা হচ্ছে আগামীদিনের ভবিষ্যৎ৷ গোটা সমাজ তাদের দিকে তাকিয়ে রয়েছে৷ বর্তমান যুগ হচ্ছে প্রতিযোগিতার যুগ৷ এই প্রতিযোগিতার যুগে টিঁকে থাকার জন্য সব বিষয়ে জ্ঞান থাকা একান্ত আবশ্যক৷ জীবনে সাফল্য পেতে গেলে পরিশ্রমের কোনও বিকল্প নেই৷ একজন সফল ব্যক্তিকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হয়৷
শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শরীর চর্চা ইত্যাদি বিষয়ের উপর বিশেষভাবে নজর দিতে হবে৷ ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, সমাজের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সম্মান করতে হবে৷ বৃদ্ধ বয়সে মা-বাবা যেন অবহেলার শিকার না হন, সে বিষয়ে তাদের লক্ষ্য রাখতে হবে৷ এক কথায় পড়াশোনা করা, জীবনে প্রতিষ্ঠিত হওয়া এ সবের সাথে নিজেকে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুুশান্ত চৌধুরী বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে সহজ পথে কোনও কিছু পাওয়া যায় না৷ তারজন্য অনেক পথ হাঁটতে হয়৷ কঠোর পরিশ্রম করতে হয়৷ শুধুমাত্র একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার মধ্যে নিজের জীবনের লক্ষ্য স্থির করে রাখা উচিত নয়৷ তিনি বলেন, সমস্ত ছাত্রছাত্রীর মধ্যেই মেধা রয়েছে৷
 শুধুমাত্র একটু পরিশ্রম করলেই সেই মেধার বহিপ্রকাশ ঘটে৷ তাই একবারের প্রচেষ্টায় কোনও কিছু না পারলে মনোবল না হারিয়ে আরেকবার সেই চেষ্টা করতে হবে৷ নিজের চিন্তাধারাকে জীবনমুখী করে তুলতে হবে৷ নিজের গুণ দিয়ে সবকিছুকে জয় করতে হবে৷ নিজেকে একজন সুুনাগরিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে৷ তিনি বলেন, সমাজের একজন সুুনাগরিক হিসেবে সমাজকে স্বচ্ছ রাখার জন্য সবার কিছু না কিছু দায়িত্ব রয়েছে৷ তা যথাযথভাবে পালন করতে হবে৷
অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন সুকল অব সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীরবাজার পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক খোকন দেবনাথ৷

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top