News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিয়ন্ত্রণ হারিয়ে টেপানিয়ায় বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা, গুরুতর আহত সতেরজন
Image

নিয়ন্ত্রণ হারিয়ে টেপানিয়ায় বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা, গুরুতর আহত সতেরজন

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৩ নভেম্বর৷৷ অসাবধানতার কারণে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়ে আহত ১৭ জন যাত্রী৷ ঘটনা উদয়পুর টেপানিয়া ইকোপার্ক সংলগ্ণ এলাকায়৷যাত্রীবাহী বাস গাড়ি দুর্ঘটনায় পরে গুরুতর আহত ১৭ জন৷ ঘটনা রবিবার সকাল ১১ টা নাগাদ উদয়পুর টেপানিয়া ইকোপার্ক সংলগ্ণ এলাকায়৷ জাতীয় সড়কের পাশে মাটির দেওয়াল সহ বিদ্যুৎ খুটিতে ধাক্কা দেয় গাড়িটি৷ এতে করে বাসে থাকা প্রায় ১৭ জন যাত্রী গুরুতর আহত হন৷ জাতীয় সড়কে বাস দুর্ঘটনার খবর পেয়ে উদয়পুর থেকে দমকল কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায়৷ বাসের নম্বর টি আর ০৩ ১৩৩৮৷ বাসে থাকা যাত্রীদের অভিযোগ গাড়িতে প্রচুর পরিমাণে মাল বোঝাই ছিল৷ চলন্ত গাড়িতে কফির বস্তা গাড়িচালকের উপর পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে বলে অভিযোগ এক যাত্রীর৷   ঘটনায় আরো একবার স্পষ্ট হয়ে গেছে আগরতলা থেকে গাড়িটি উদয়পুর যাওয়ার সময় রাস্তায় কোন ধরনের চেকিং এর ব্যবস্থা ছিল না৷ যার ফলে গাড়িটি দুর্ঘটনায় পড়েছে৷ জাতীয় সড়কের উপর একাধিক থানা অতিক্রম করে গাড়িটি এতটা পথ যায়৷ কিন্তু এদিন ঘুম ভাঙলো না পুলিশের৷ তবে গঠনের পর পুলিশ যাত্রীবাহী বাসটি আটক করেছে৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top