News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় বিজেপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
Image

তেলিয়ামুড়ায় বিজেপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ নভেম্বর৷৷ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে তৎপর শাসক বিজেপি৷রাজ্যের সর্বত্র শুরু হয়েছে সাংগঠনিক নানা কর্মসূচি৷ সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করতে বিভিন্ন এলাকায় যাচ্ছেন নেতৃত্ব গণ৷ এক  সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া বিধানসভায়৷ উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য৷ ২০২৩ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে  ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্ধের দলীয় কর্মীদের নিয়ে হয় এই সভা৷ এদিনের এই কর্মসূচিতে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি পিনাকি দাস চৌধুরী, তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়, তেলিয়ামুড়া মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর সহ বিজেপি দলের মন্ডল থেকে বুথ স্থরের সমস্ত কার্যকর্তারা৷ এদিনের এই সাংগঠনিক বৈঠকে মূলত আসন্ন  বিধানসভা নির্বাচন নিয়ে সাংগঠনিক আলোচনা হয় দলীয় কর্মী সমর্থকদের সামনে
বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,,  রাজ্য সভাপতি হয়ে বিভিন্ন জেলা স্থরে সাংগঠনিক সফর শেষ করে বর্তমানে মন্ডল স্তরে সাংগঠনিক সফর শুরু করেছি৷ রাজীব ভট্টাচার্য বার্তা দেন, ২০২৩ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার এই রাজ্যে  ৬০ এ ৬০ আসন নিয়ে পুনরায় ক্ষমতায় আসবে৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top