News Flash

  • Home
  • দেশ
  • বাঁকুড়ায় কুড়ুল দিয়ে কুপিয়ে মাকে খুন করল ছেলে গ্রেফতার অভিযুক্ত
Image

বাঁকুড়ায় কুড়ুল দিয়ে কুপিয়ে মাকে খুন করল ছেলে গ্রেফতার অভিযুক্ত

বাঁকুড়া, ১৩ নভেম্বর (হি.স.) : বাঁকুড়ায় পারিবারিক অশান্তির জেরে ছেলের হাতে খুন হলেন মা। ধারাল অস্ত্রের কোপ মেরে মাকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার হীড়বাঁধ থানা এলাকার মলিয়ানের লালবাজার এলাকায়। শনিবার রাতের এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ ।

জানা গিয়েছে, বিগত কয়েক মাস ধরেই পারিবারিক অশান্তিতে নাজেহাল অবস্থা ছিল ওই বৃদ্ধার। এরপর সেই অশান্তি বাড়তে থাকলে অভিযুক্ত ছেলে তার মাকে খুন করে। মাকে কুড়ুলের কোপ মেরে খুন করে অভিযুক্ত। মৃতার নাম ৫০ বছর বয়সী মৃদুলা কর্মকার।

সূত্রের খবর, শনিবার রাতে মৃদুলা কর্মকারের স্বামী অজিত কর্মকার বাড়িতে ছিলেন না। সেই সময় ছেলে অনুপ কর্মকারের সঙ্গে মা মৃদুলা কর্মকারের কোনও কারণে বচসা শুরু হয়। পরে তিনি বাড়িতে ফিরে দেখেন রক্তাক্ত অবস্থায় স্ত্রী মৃদুলা পড়ে রয়েছেন। আর অন্য দিকে, রক্তাক্ত কুড়ুল হাতে ছেলে ওই জায়গাতেই বসে।

এরপরে গুরুতর আহত অবস্থায় মৃদুলা কর্মকারকে তার স্বামী অজিত কর্মকার হীড়বাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ছেলে অনুপ কর্মকারকে গ্রেফতার করে। সঙ্গে রক্তমাখা কুড়ুলটিও পুলিশ উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।

Releated Posts

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top