News Flash

Image

কমলপুরে সিপিএমের মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৩ নভেম্বর৷৷ কমলপুর  মহকুমার পূর্ব ডলুছড়া গ্রাম পঞ্চায়েত ও ছোটসুরমা গ্রাম পঞ্চায়েতে  সি পি আই( এম) -র উদ্যোগে জনজীবনের স্থানীয় সমস্যাগুলির ভিত্তিতে পদযাত্রা সংগঠিত হয়৷ পূর্বডলুছড়া  গ্রাম পঞ্চায়েতের পদযাত্রা ডলুছড়া থেকে শুরু হয়ে রাখালতলী,ভাতখাউরী হয়ে প্রায় ৬ কিলোমিটার পথ পরিক্রমা করে সন্ধ্যায় রাখালতলী বাজারে  ধনচন্দ্র দেববর্মা ও অর্নব দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন সি পি আই (এম) কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, সালেমা অঞ্চল কমিটির সম্পাদক রমনী মোহন দাস, পার্টির অঞ্চল নেতৃত্ব নারাযণ নম:শুদ্র, যুবনেতা তাপস দাস ও জয়দেব দাস৷ এই সভায় প্রথমেই দুই পরিবারের ৯ ভোটার বিজেপি দল ত্যাগ করে সি পি আই (এম) দলে যোগদান করেন৷ পরিবারের কর্তরা হলেন মনিন্দ্র মন্ডল ও কৃষ্ণ নম:শুদ্র৷ পথসভায় মনিন্দ্র মন্ডল বলেন বিজেপি দলে যোগদান করে বুঝতে পেরিছি অনেক বড় ভুল করেছি,এই দলে থেকে কোন ভাল কাজ করা কঠিন তাই অভিজ্ঞতার ভিত্তিতে আজকে লাল ঝান্ডা হাতে তুলে নিয়েছি৷যোগদানকারীদের পুস্পস্তবক দিয়ে বরণ করেন মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস৷ এই পদযাত্রায় স্লোগান ছিল গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত করতে হবে,রেগার কাজ বছরে ২০০ দিন এবং দৈনিক মজুরী ৬০০ টাকা মজুরী করতে হবে, সকল গরীব পরিবারকে ঘর দিতে হবে এবং ঘরের অনুদান ৫ লক্ষ টাকা করতে হবে,সকল পরিবারে পরিস্রুত পানীয় জলের ব্যবসা করতে হবে,জলসেচের ব্যবসা করতে হবে,দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে,বেকারদের সরকারী চাকরী ও    বিকল্প আয়ের ব্যবসা করত হবে ইত্যাদি৷ বাজারসভায় বক্তারা বলেন – এই পদযাত্রার দাবী গুলি শুধুমাত্র বামপনী পরিবাররের জন্য নয় – আমজনতার জন্য৷সর্বসাধারণের এই দাবী গুলি নিয়ে শাসকদলসহ অন্যরা ভাবে না৷ শাসকদল ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি খেলাপ করে কাঠগড়ায়৷মানুষ কৈফিয়ত চাইতে শুরু করেছেন এবং প্রশ্ণ করছেন কেন ভোটের আগে ডাবল ইঞ্জিনের সরকার সামনের দিকে না গিয়ে পেছন দিকে ছুটে রাজ্যটাকে কেন সর্বনাশ করল৷ সরকার নেশামুক্তির কথা বলে উলটো রাজ্যটাকে নেশার সাগরে তলিয়ে দিয়ে যুবসমাজকে বিপথে পরিচালিত করে সুস সংসৃকতিকে ধবংস করে দিয়েছে৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন নতুন কায়দায় মিথ্যার উপর ভর করে জুমলবাজী শুরু করে দিয়েছে এবং সেই সঙ্গে সন্ত্রাস অব্যাহত রাখছে৷ আজকে বিলোনিয়ায় মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় বামপনী ছাত্র যুবদের রক্তদান শিবিরে শাসক দলের আক্রমনের ও তীব্র নিন্দা জানায়৷তাই  এই দুশাসনকে উৎখাত করতে ঘরে ঘরে প্রস্তুতি নিয়ে পুনরায় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান৷সি পি আই (এম) পথসভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শাসকদল বিনা অনুমতিতে উশৃঙ্খল মিছিল করে সি পি আই (এম) -র লাগানো মাইক ব্যবহার করে হুমকি দিয়ে আলোচনা শুরু করে দেয়৷ প্রত্যক্ষদর্শীরা তাদের নেতিবাচক ভূমিকার সমালোচনা করেন৷ছোটসুরমা গ্রাম পঞ্চায়েতের পদযাত্রা হসপিটাল পাড়া থেকে কালিবাড়ী,সন্তোষিয়া,লেঙ্গুটিয়া হয়ে লিচু চৌমহনী পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার পথ পরিক্রমা করে৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top