News Flash

  • Home
  • দিনের খবর
  • “মুখ্যমন্ত্রী মমতার ক্ষমা চাওয়া উচিত”: রাষ্ট্রপতি মুর্মুকে অপমানের জন্য অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের লকেট চ্যাটার্জির
Image

“মুখ্যমন্ত্রী মমতার ক্ষমা চাওয়া উচিত”: রাষ্ট্রপতি মুর্মুকে অপমানের জন্য অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের লকেট চ্যাটার্জির

নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.) : মমতা সরকারের মন্ত্রী তথা জেলা পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা অখিল গিরির বিরুদ্ধে চাপ আরও বাড়াচ্ছে বিজেপি। এবার রাজধানী দিল্লিতে অখিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

তিনি ক্ষমা চাইলেও বিজেপি ছাড়তে নারাজ। এ বার রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিলের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন বিজেপি সাংসদ লকেট। রবিবার সকালে রাজধানীর নর্থ অ্যাভিনিউ থানায় অভিযোগ দায়ের করেন তিনি। লকেট পুলিশকে অনুরোধ জানিয়েছেন, অবিলম্বে তাঁর অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের করে যেন অখিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
থানা থেকে বেরিয়ে অবশ্য লকেট দাবি করেছেন, এফআইআর করা হয়েছে। তিনি বলেন, ‘‘দেশের রাষ্ট্রপতিকে যে ভাবে অখিল গিরি অপমান করেছেন, তার নিন্দা জানানর ভাষা আমার জানা নেই। সবচেয়ে বড় কথা, নন্দীগ্রামের ওই সভায় অখিলের পাশেই ছিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা! এটা শুধু রাষ্ট্রপতিকে অপমান নয়, পুরো আদিবাসী সমাজকে অপমান করা এবং মহিলাদের অপমান করা। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে একজন মহিলার অপমানের পরেও কোনও বিবৃতি নেই তাঁর। অখিল গিরিকে রাষ্ট্রপতি ভবনের সামনে বসে রাষ্ট্রপতির পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে।’’

Releated Posts

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top