News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মানুষের বিশ্বাস ও আস্থা অর্জনের মাধ্যমে চলতে চায় বিজেপি : মুখ্যমন্ত্রী
Image

মানুষের বিশ্বাস ও আস্থা অর্জনের মাধ্যমে চলতে চায় বিজেপি : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ বিরোধীরা ইচ্ছাকৃত ভাবে রাজ্যকে বদনাম করতে প্রচার চালায় রাজ্যে আইনের শাসন নেই৷ কিন্তু তথ্য বলছে আইন শৃঙ্খলা ব্যবস্থায় পঞ্চম স্থানে রয়েছে ত্রিপুরা৷ নেশা সামগ্রী বাজেয়াপ্ত করার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে আছে ত্রিপুরা৷ বিভিন্ন অপরাধ মূলক ঘটনা রাজ্যে ৪০ শতাংশ কমেছে৷ এই অবস্থায় আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ণ তোলা নিছক রাজনৈতিক উদ্দেশ্যে৷ বিজেপি দল খুন , সন্ত্রাসে বিশ্বাসী নয়৷ রবিবার ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আয়োজিত শ্যাম হরি শর্মার স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ ১৯৯১ সালের ১৩ নভেম্বর বনমালিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সভায় ঘাতক বাহিনীর হাতে নিহত হয়েছিলেন বি জে পি প্রার্থী শ্যাম হরি শর্মা৷ এরপর থেকে এই দিনটি শ্র্রদ্ধার সঙ্গে স্মরণ করে বিজেপি৷ এদিন প্রয়াত শ্যাম হরি শর্মার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রদেশ বিজেপি-র সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা,  মন্ত্রী রাম প্রসাদ পাল , প্রয়াত শ্যাম হরি শর্মার স্ত্রী জয়শ্রী শর্মা সহ বি জে পি নেতৃত্ব ও কর্মীরা৷ মানুষ এখন নির্বিঘ্নে চলাচল করছে৷ কিন্তু কিছু মানুষের মধ্যে অমানুষ রয়েছে৷ তারাই ঘটনা ঘটায়৷ নজর রাখতে হবে ঘটনার পর পুলিশ তাদের গ্রেপ্তার করছে কি না৷ শনিবার বড়মুড়ার বনকুমার এলাকায় বিজেপি-র এস সি মোর্চার সর্ব ভারতীয় সভাপতি সাংসদ সমীর ওরাং-র সহ অন্যান্য নেতাদের উপর আক্রমণের ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ ৯ জন তিপ্রা মথার কর্মীকে গ্রেপ্তার করেছে৷ কাউকে ছাড়া হবে না৷ সাজার হার যাতে বাড়ে তার জন্য সরকারী আইনজীবীদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলছে পুলিশ৷ কিন্তু অমানুষেরা নানান কান্ড ঘটাচ্ছে৷ এটা সিপিএম এবং কংগ্রেসের শাসন কাল থেকে চলে আসছে৷ মানুষের বিশ্বাস ও আস্থা অর্জনের মাধ্যমে চলতে চায় বিজেপি বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷

Releated Posts

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top