News Flash

  • Home
  • খেলা
  • দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল, কল্যাণ সমিতিকে হারালো পুলিশ

দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল, কল্যাণ সমিতিকে হারালো পুলিশ

পুলিশ -‌৩ (‌ব্যাঞ্জামিন,ধর্মেন্দ্র,জয়াল)

কল্যাণ সমিতি-‌০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর।। জয়ে ফিরলো ত্রিপুরা পুলিস। বিধ্বস্ত করলো কল্যাণ‌ সমিতিকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামের অ্যাস্টোটার্ফে অনুষ্ঠিত ম্যাচে শনিবার ত্রিপুরা পুলিস ৩-‌০ গোলে পরাজিত করলো কল্যাণ সমিতিকে। আসরে ৭ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে রয়েছে সন্দীপ দাসের ছেলেরা। শেষ ম্যাচে পরাজয়ের পর এদিন ঘুরে দঁাড়ানোর জন্য জয় ছাড়া বিকল্প কোনও পথ ছিলো না ত্রিপুরা পুলিসের সামনে। তা মাথায় রেখেই শুরু থেকে আক্রমাত্তক ফুটবল খেলতে থাকেন বিক্রম কুমার জমাতিয়া-‌রা। ম্যাচের ১০ মিনিটেই গোল পেয়ে যায় পুলিস। ব্যাঞ্জামিন দেববর্মার গোলে এগিয়ে যায় পুলিস। শুরুতেই গোল পেয়ে যাওয়ায় বাড়তি উৎসাহ নিয়ে আক্রমণ শানাতে থাকেন পুলিসের ফুটবলাররা। শেষ পর্যন্ত পুলিসের ফঁাদা জালে ধরা পরলো কল্যাণ সমিতি। তবে দ্বিতীয় গোলের জন্য ৭৯ মিনিট অপেক্ষা করতে হয়েছে পুলিসকে। ওই সময় ধর্মেন্দ্র দেববর্মা গোল করে ব্যবধান বাড়ান। ২ গোল হজম করার পর কার্যত খেলা ছেড়ে দেন কল্যাণ সমিতির ফুটবলাররা। ওই সুযোগটা কাজে লাগিয়ে ইঞ্জুরি টাইমে জয়াল দেববর্মা গোল করে আসরের তৃতীয় জয় নিশ্চিত করে দেন। খেলা পরিচালনা করে বিশ্বজিৎ দাস।

*বি-ডিভিশন লিগ : পয়েন্ট তালিকা*

দল            ম্যা:  জ:  ড্র:  প: গোল প:

ত্রিবেণী      ৫   ৫    ০    ০    ২২-৪   ১৫

স্পো: স্কুল  ৫   ৪    ১    ০    ৯-৩   ১৩

পুলিশ      ৭   ৩    ৩    ১   ১৫-১০   ১২

মৌচাক     ৬   ৩    ১    ২    ৯-৮   ১০

নবোদয়      ৫    ২    ১    ২    ১০-৮   ৭

কল্যাণ স:   ৪   ১    ০    ৩    ৩-৭   ৩

নাইন বু:    ৫   ১    ০    ৪  ৪-১০  ৩

সবুজ        ৭   ০    ০    ৭    ১-২৩   ০

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top