News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনগণের অভাব অভিযোগ শুনলেন মেয়র দীপক মজুমদার
Image

জনগণের অভাব অভিযোগ শুনলেন মেয়র দীপক মজুমদার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷  প্রত্যেক মাসের  দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বিজেপি প্রদেশ কার্যালয়ে বসেন মেয়র দীপক মজুমদার৷ এদিনও তার ব্যক্তিক্রম হয়নি৷ দলের পক্ষ থেকে ঘোষিত সুচী অনুযায়ী প্রত্যেক মাসের  দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বিজেপি প্রদেশ কার্যালয়ে বসেন মেয়র দীপক মজুমদার৷ সেখানে পুর নিগমবাসীর সমস্যা গুলি সম্পর্কে অবগত হন৷ এরপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন তিনি৷ এদিন তার ব্যতিক্রম হয়নি৷ প্রদেশ বিজেপি কার্যালয়ে বসেন মেয়র৷ পুরবাসী অনেকেই তাদের সমস্যা নিয়ে মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন৷ লিখিত আকারে দেন মেয়রের কাছে৷ মেয়র মনোযোগ দিয়ে তাদের সমস্যা গুলি শুনে লিপিবদ্ধ করেন৷ মেয়র বলেন প্রতিনিয়ত মানুষ তার সঙ্গে অফিসে দেখা করেন৷ তার জন্য আগাম কোন অনুমতি নিতে হয়না৷ কিন্তু কর্মব্যস্ত দিনে অনেকেই দেখা করতে যেতে পারেন না৷ তাদের সুবিধার্থে ছুটির দিনে এই ব্যবস্থাপনা করা হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার৷ একই সঙ্গে দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার মাধ্যম এই দিন৷ জনগণের সমস্যা গুলি জানার পর এলাকায় গিয়ে সেই সম্পর্কে অবগত হয়ে নিরসনের ব্যবস্থা করা হচ্ছে৷  সার্বিক ভাবে কর্পোরেটার, জনগণ, দলীয় কার্যকর্তার মাধ্যমে সমস্যা নিরসন করে কাজ করাই মূল উদ্দেশ্য বলে জানান মেয়র দীপক মজুমদার৷  সকলকে এই সুযোগ নেওয়ার আহ্বান জানান তিনি৷ দলীয় ভাবে মানুষের মন জয় করতে বিজেপি-র এই উদ্যোগ বলে অভিমত রাজনৈতিক মহলের৷

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top