News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় একতার অভাবেই রাজ্য ও প্রশাসন জনজাতিদের নয় : প্রদ্যোত
Image

ত্রিপুরায় একতার অভাবেই রাজ্য ও প্রশাসন জনজাতিদের নয় : প্রদ্যোত

আগরতলা, ১২ নভেম্বর (হি. স.) : একতার অভাবে রাজ্য নিজের হয়নি। এমনকি প্রশাসনও নিজের হয়নি। আজ শনিবার ত্রিপুরায় শক্তি পরীক্ষা দিতে গিয়ে জনজাতিদের অনেকটা এই সুরেই উস্কানি দিয়েছেন তিপরা মথার সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। তাঁর কথায়, দেশে আজাদী কা অমৃত মহোত্সব পালন করা হচ্ছে। অথচ, ত্রিপুরায় নিজের জমিতে অধিকার আদায়ে আমরা ভিক্ষা করছি।

প্রদ্যোতের মতে, অধিকার অর্জনে জনজাতিদের মধ্যে ঐক্য স্থাপন খুবই জরুরী। ১৩ লক্ষ জনজাতি একত্রিত হলে সমগ্র প্রশাসন তাঁদের হাতের মুঠোয় হবে। তাঁর দাবি, জনজাতি ছেলেমেদের চাকুরী নেই। স্কুল রয়েছে ঠিকই, কিন্ত শিক্ষকের ঘাটটিতে সমগ্র শিক্ষা ব্যবস্থা ধুকছে। সাথে তিনি যোগ করেন, রোগীদের চিকিত্সা সম্ভব হচ্ছে না, কারণ চিকিত্সকরা চিকিত্সার জন্য ঔষধ পাচ্ছেন না। যাবতীয় সমস্ত সমস্যার প্রধান কারণ হিসেবে প্রদ্যোত ঐক্যের অভাবকেই দায়ী করেছেন। তাঁর সাফ কথা, আমরা ঐক্যবদ্ধ হতে না পারলে, বিভাজনের নীতি আমাদের বিরুদ্ধে বজায় থাকবে।

আজ প্রদ্যোত বিজেপি এবং সিপিএম-কে একহাত নিয়েছেন। তিনি বলেন, ত্রিপুরায় দল পরিবর্তন হয়েছে ঠিকই। কিন্তু নেতা একই রয়েছেন। তাই, ত্রিপুরায় উন্নয়নের ছোয়া থেকে দূরে রয়েছে। তিনি জোর গলায় আবেদন রাখেন, গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি আরও জোরালো করতে হবে। তিনি আজ সকল জনজাতিদের মনে করিয়ে দেন, ২০২৩ বিধানসভা নির্বাচনকে অস্তিত্বের এবং বেঁচে থাকার জন্য শেষ লড়াই হিসেবে দেখা উচিত।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top