News Flash

  • Home
  • দেশ
  • মন্ত্রী অখিলের বিরুদ্ধে দিল্লি পুলিশেও অভিযোগ দায়ের
Image

মন্ত্রী অখিলের বিরুদ্ধে দিল্লি পুলিশেও অভিযোগ দায়ের

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি. স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে বেফাঁস মন্তব্যের জেরে রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে দিল্লি পুলিশেও অভিযোগ দায়ের করেছে বিজেপি।

শনিবার পশ্চিমবঙ্গের অনেক থানায় মন্ত্রী অখিলের নামে এফআইআর করা হয়। রাষ্ট্রপতির বিরুদ্ধে কুমন্তব্যকে হাতিয়ার করে বিজেপি এদিন রাজ্যজুড়ে বিক্ষোভ, অবস্থান থানা ঘেরাওয়ে নেমে পড়ে। বিজেপির একাধিক দলিত ও আদিবাসী নেতা অখিলের মন্তব্যের নিন্দা করেন। রাজ্যের শাসকদলের মন্ত্রীর বিরুদ্ধে জেলায় জেলায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্ত্রীকে বরখাস্তের দাবি তুলেছেন। মন্ত্রী অখিলকে গ্রেফতারেরও দাবি করেছে বিজেপি। তৃণমূল টুইট করে বলেছে, দল মন্ত্রীর এই বক্তব্যকে অনুমোদন করে না। এটা মন্ত্রীর ব্যক্তিগত মত। কিন্তু, তাতে বিতর্ক থামেনি। বিজেপি ওই মন্ত্রীকে গ্রেফতারের দাবি তুলেছে। তৃণমূল এই ইস্যুতে রক্ষণাত্মক ভূমিকা নিলেও বিতর্ক থেমে থাকছে না। বরং বিতর্ক বেড়েই চলেছে।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top