News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনীয়ায় সিপিএমের বুথ ভিত্তিক মিছিল ও সভা
Image

বিলোনীয়ায় সিপিএমের বুথ ভিত্তিক মিছিল ও সভা

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১২ নভেম্বর৷৷  সিপিআইএম বিলোনিয়া কমিটির উদ্যোগে শনিবার বিকাল ৪টায় জনজীবনের বিভিন্ন দাবি কে সামনে রেখে  বুথ ভিত্তিক মিছিল ও সভা৷  প্রতিটি বুথ ভিত্তিক চলবে এই পদযাত্রা ও সভা ৷ বিলোনিয়া পুর পরিষদের নাগরিক পরিষেবা, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা করা,উন্নয়ন মূলক কাজ,  টুয়েপের কাজ,  বেকারদের কর্মসংস্থান৷ এই ধরনের বিভিন্ন দাবি  তুলেন টুয়েপের মজুরি ও শ্রম দিবস বৃদ্ধি , অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, বর্ধিত জলকর, সম্পদ কর বাতিল করার দাবিতে শনিবার বিকেলে আয়োজিত হয় মিছিল ও পদযাত্রা৷ সিপিআইএম এর রাজ্য নেতৃত্ব দীপংকর সেন বিস্তারিত ভাবে তুলে ধরে বলেন, জনগনের আশু দাবি গুলো নিয়ে বুথ ভিত্তিক মিছিল ও সভা সংগঠিত করা হবে৷  বিলোনিয়া আর্য্যকলোনী   থেকে সংগঠিত হয় এদিনের পদযাত্রার মিছিল৷ মিছিলটি গিরিধারী, হয়ে আর্য্যকলোনী এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে  আর্য্যকলোনী সিপিআইএম কার্যালয়ের সামনে  এসে শেষ হয় পদযাত্রা৷ সেখানে আয়োজিত হয় পথসভা৷ পদযাত্রা ও মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম দক্ষিন জেলার সম্পাদক বাসুদেব মজুমদার, রাজ্য নেতৃত্ব দীপঙ্কর সেন, যুব নেতৃত্বে  মধুসূদন দত্ত৷এছাড়া ও ছিলেন  নারী নেত্রী অনিন্দিতা সাহা, বকুল দেবনাথ সহ অন্যান্য কর্মী সমর্থকরা৷

Releated Posts

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

কল্যাণপুরে পুকুর থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ৩ আগস্ট: কল্যাণপুর থানার অধীন দ্বারিকাপুর পঞ্চায়েতের বাগান বাজার চা বাগান এলাকায় একটি পুকুর থেকে এক ব্যক্তির…

ByByReshmi Debnath Aug 3, 2026

সোনামুড়ায় যৌথ বাহিনীর বড়সড় মাদকবিরোধী অভিযান, ধ্বংস ৭ লক্ষ গাঁজার চারা; বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা

আগরতলা, ৩ আগস্ট: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় যৌথ বাহিনীর পরিচালিত এক বৃহৎ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজার চারা,…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top