News Flash

  • Home
  • দেশ
  • অবিলম্বে অখিল গিরির গ্রেফাতারের দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি
Image

অবিলম্বে অখিল গিরির গ্রেফাতারের দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি

বর্ধমান, ১২ নভেম্বর (হি.স.) : নন্দীগ্রামের এক দলীয় সভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। অবিলম্বে অখিল গিরির গ্রেফাতারের দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বর্ধমানে এক দলীয় কর্মসূচীতে যোগ দিয়ে এমনই দাবি করেছেন সুকান্ত।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে আক্রমন করতে গিয়ে রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। অখিল গিরির এই বক্তৃতার ভিডিও ভাইরাল হতেই শনিবার তোলপাড় হল গোটা রাজ্য। রাজ্য জুড়ে জেলায় জেলায় বিক্ষোভ দেখায় বিজেপি। পোড়ানো হল কুশপুত্তলিকা। শনিবার বর্ধমানে এক সাংবাদিক সমেলনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘রাষ্টপতি সম্পর্কে রাজ্যের মন্ত্রী অখিল গিরি যে অবমাননাকর মন্তব্য করেছেন সে কারণে মন্ত্রীকে অবলম্বে মন্ত্রীসভা থেকে সরিয়ে গ্রেফতার করা উচিৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদি মমতা বন্দ্যোপাধ্যায় একাজ না করেন, তাহলে মন্ত্রী অখিল গিরিকে গ্রেফতার করাবে বিজেপি। জেলায় জেলায় এর প্রতিবাদে আন্দোলনের নির্দেশ দিয়েছি। আদিবাসীরাও মন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করবে। এফআইআর করবে।’

এদিন সুকান্ত আরও বলেন, ‘তৃণমূল এ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বেশ কিছু নেতা পচা ডিমের মতন দুর্গন্ধ ছড়াচ্ছে। যতদিন এই তৃণমূল সরকারে থাকবে, ততদিন পচা ডিমের দুর্গন্ধ ছড়াবে। মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, কিন্তু তৃণমূল তা করে না।’

Releated Posts

এক রাজ্যপাল, দুই ম্যান্ডেট: তামিলনাড়ু-কেরলে অর্লেকারের সাংবিধানিক পরীক্ষা

তিরুবনন্তপুরম, ৬ মে (আইএএনএস): ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কেরল ও তামিলনাড়ু—দুই রাজ্যে একসঙ্গে সাংবিধানিক…

ByByNews Desk May 6, 2026

শৃঙ্গেরি পুনর্গণনা বিতর্ক: ‘এটা ভোট ডাকাতি’, অভিযোগ প্রাক্তন কংগ্রেস বিধায়ক রাজেগৌড়ার

বেঙ্গালুরু, ৫ মে (আইএএনএস): কর্নাটকের শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রের ভোট পুনর্গণনা ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রাক্তন কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk May 5, 2026

বিহারে এনডিএ-র বড় রাজনৈতিক শক্তিপ্রদর্শন, ৭ মে সম্রাট চৌধুরীর মন্ত্রিসভা সম্প্রসারণ

পাটনা, ৫ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও অসমে ভারতীয় জনতা পার্টির শক্তিশালী নির্বাচনী ফলাফলের পর বিহারে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।…

ByByNews Desk May 5, 2026

সমঝোতা থেকে প্রতিদ্বন্দ্বিতা: কেরলে কংগ্রেসে নজিরবিহীন নেতৃত্বের লড়াই

তিরুবনন্তপুরম, ৫ মে (আইএএনএস): বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়ে বামফ্রন্টকে পরাজিত করার পর কেরলে কংগ্রেস এখন এক নজিরবিহীন…

ByByNews Desk May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top